1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
টিআইবি’র সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক), পটিয়ার উদ্যোগে দক্ষিণ ভুর্ষি উচ্চ বিদ্যালয়ে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) গঠন - পূর্ব বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

টিআইবি’র সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক), পটিয়ার উদ্যোগে দক্ষিণ ভুর্ষি উচ্চ বিদ্যালয়ে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) গঠন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২৬৯ বার পড়া হয়েছে

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও তৃণমূল পর্যায়ে বিস্তৃত করা এবং সেবাগ্রহীতাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সেবাখাতের সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে দুর্নীতিবিরোধী সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নতুন প্রকল্প পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস্ ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলি (প্যাকটা) এর আওতায় প্রান্তিক জনগোষ্ঠীকে দুর্নীতিবিরোধী আন্দোলনে সম্পৃক্ত করে সেবা গ্রহণের অভিজ্ঞতার আলোকে তৃণমূলপর্যায়ের সেবাদানকারী নির্বাচিত প্রতিষ্ঠানসমূহে স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে দক্ষিণ ভূর্ষি উচ্চ বিদ্যালয়, পটিয়া এর শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অ্যাকটিভ সিটিজেন গ্রæপ (এসিজি) গঠন বিষয়ক সভা ৬ জুলাই ২০২২ দক্ষিণ ভূর্ষি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। ।

সচেতন নাগরিক কমিটি (সনাক) পটিয়ার আয়োজনে এবং এরিয়া কোঅর্ডিনেটর আবু নাসের এ সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ ভ‚র্ষি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ফারহানা আফরিন জিনিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাইনুদ্দিন মজুমদার। এছাড়াও বক্তব্য রাখেন সনাক সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র এবং সনাকের শিক্ষা উপ-কমিটির আহবায়ক এস.এ.একে জাহাঙ্গীর। এসময় সনাক সভাপতি বলেন, আমরা আইনের শাসন এবং দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ দেখতে চাই। এজন্য সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, আমরা একটি প্রতিষ্ঠানের সেবার মানোন্নয়নের লক্ষ্যে ঐ প্রতিষ্ঠানের সমস্যাগুলো চিহ্নিত করে কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করে থাকি। আমরা আশা করছি আপনারা যারা এসিজি’র সদস্য হয়েছেন তারা একটু বিদ্যালয়মুখী হবেন এবং বিদ্যালয়ের সমস্যা চিহ্নিত করে শিক্ষার মানোন্নয়নে সহযোগিতা করবেন।

সভায় অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) গঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং কেন গঠন করা হবে এ বিষয়ে বক্তব্য রাখেন টিআইবি’র চট্রগ্রাম ক্লাস্টারের কো-অর্ডিনেটর মোঃ জসিম উদ্দিন। তিনি বলেন, আজ থেকে আপনারা আমরা সবাই টিআইবি পরিবারের সদস্য। টিআইবি কর্মী থেকে শুরু করে আমাদের সবাইকে একটি গাইডলাইন মেনে চলতে হয়। তিনি বলেন, আামদের এই বাংলাদেশ বহু ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে। কিন্তু সে দেশটি দুর্নীতির কারণে বার বার পিছিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমাদের প্রত্যেকে এই অবস্থায় আসার পেছনে রাষ্ট্রের অনেক অবদান রয়েছে। তাই সে রাষ্ট্রের জন্যই আমাদের দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে যুক্ত হতে হবে।  তিনি আরো বলেন, আপনারা প্রতিষ্ঠানের সমস্যাগুলো চিহ্নিত করে পরবর্তীতে ঐ প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে সমস্যা সমাধানের জন্য ভূমিকা পালন করবেন। আপনাদের এসকল কার্যক্রম বান্তবায়ন করার জন্য সনাক-টিআইবি সব ধরণের সহযোগিতা করবে।

প্রধান অতিথির বক্তেব্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: মাইনুদ্দিন মজুমদার বলেন, আজকে যারা টিআইবির এসিজি সদস্য হিসেবে যুক্ত হলেন সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। অভিভাবক ও শিক্ষাথীদের সচেতনতা বৃদ্ধিতে ও উদ্বুদ্ধ করতে আপনাদের গুরুত্বপূর্ন ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, দক্ষিণ ভূর্ষি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

বিশেষ অতিথির বক্তেব্য বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরণ কান্তি শীল বলেন, আমাদের বিদ্যালয়েকে নির্বাচন করার জন্য টিআইবিকে অংসখ্য ধন্যবাদ। গঠিত এসিজি সদস্যদের সহয়োগিতায় বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আরো ভূমিকা রাখতে পারব। সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফারহানা আফরিন জিনিয়া বলেন, দক্ষিণ ভ‚র্ষি উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ধরণের সমস্যা ছিলো, ধীরে ধীরে এসকল সমস্যা সমাধানে ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে  বিভিন্ন কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি এসিজি গঠনের জন্য টিআইবিকে ধন্যবাদ জানান এবং এসিজিকে সকল ধরণের সহযোগীতার প্রতিশ্রুতি দেন।

সভায় সনাক সভাপতি দক্ষিণ ভূর্ষি উচ্চ বিদ্যালয় কেন্দ্রিক ১৫ সদস্য বিশিষ্ট অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-এর আনুষ্ঠানিক ঘোষণা দেন। সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে দেবী চৌধুরীকে সমন্বয়কারী এবং সজিব কুমার বিশ^াস ও জিন্নাত আরা বেগমকে সহ-সমন্বয়কারী হিসেবে নির্বাচিত করা হয়। গ্রুপের অন্য সদস্যরা হলেন, মনোয়ারা বেগম, চম্পা ঘোষ, লোপা চৌধুরী, বাপ্পী চৌধুরী, দেবী চৌধুরী, মো: মামুন, মনিষা দাশ, রাহুল দাশ, প্রিয়া সুশীল, চিকু নাথ, ঋতু চৌধুরী, হৃদয় চৌধুরী।

 

সভায় অনুভূতি ব্যক্ত করেন এসিজি’র নবনির্বাচিত সমন্বয়ক দেবী চৌধুরী, সহ-সমন্বয়ক সজিব কুমার বিশ^াস এবং সদস্য মনিষা দাশ। এসময় আরও উপস্থিত ছিলেন সনাক পটিয়ার ইয়েস গ্রæপের সহ-দলনেতা সালেহা আফরোজ ও সাবেক দলনেতা দীপ্ত বড়–য়া প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla