1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
অধ্যাপক মোহাম্মদ খালেদ ছিলেন অসামান্য ও অতুলনীয় ব্যক্তিত্ব - নঈম উদ্দিন চৌধুরী - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

অধ্যাপক মোহাম্মদ খালেদ ছিলেন অসামান্য ও অতুলনীয় ব্যক্তিত্ব – নঈম উদ্দিন চৌধুরী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ৩২৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, অধ্যাপক মোহাম্মদ খালেদ ছিলেন অসামান্য ও অতুলনীয় ব্যক্তিত্ব। এ দেশের সংবাদপত্র ও সাংবাদিকতার জগতে তাঁর অবদান অপরিসীম। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় রাজনীতিতেও অধ্যাপক খালেদ দায়িত্বশীল ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য হিসেবে তিনি কাজ করেছেন। তিনি ছিলেন এক জ্যোতির্ময় নক্ষত্র। দৈনিক আজাদীর সম্পাদক, সাবেক সংসদ ও স্বাধীনতা পদকে ভূষিত জ্যোতির্ময় নক্ষত্র অধ্যাপক মোহাম্মদ খালেদের শততম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের উদ্যোগে ৬ জুলাই ২০২২ খ্রি. সকালে নগরীর একটি শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত আলোচনা সভা ও ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি’র ভাষণে তিনি এসব কথা বলেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম ‘অধ্যাপক মোহাম্মদ খালেদ জ্যোতির্ময় নক্ষত্র’ শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। আলোচনা করেন আওয়ামী লীগ নেতা সৈয়দ মাহমুদুল হক, এ কে জাহেদ চৌধুরী, সাহাব উদ্দিন, ডা. মো. জামাল উদ্দিন, মীর আবদুর রহমান মামুন, আলী আহমদ শাহীন, জাবেদুল ইসলাম শিপন, শহীদুল ইসলাম সুমন, আবদুস সাত্তার, রিয়াতুল করিম, বোরহান উদ্দিন গিফারী ও এসএম হুমায়ুন কবির আজাদ সহ অন্যরা। আলোচনার সভার পূর্বের মরহুম অধ্যাপক মোহাম্মদ খালেদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla