1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সাভারে শিক্ষক হত্যা ও নড়াইলে অধ্যক্ষকে লাঞ্চিত করার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

সাভারে শিক্ষক হত্যা ও নড়াইলে অধ্যক্ষকে লাঞ্চিত করার প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ২৮১ বার পড়া হয়েছে

 ঝালকাঠি প্রতিনিধি

সাভারে কলেজ শিক্ষককে হত্যা ও নড়াইল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে লাঞ্চিত করার প্রতিবাদে ঝালকাঠির রাজাপুরের বড়ইয়া ডিগ্রি কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (০৩জুলাই) বেলা সাড়ে ১২টায় বড়ইয়া ডিগ্রি কলেজ চত্বরে অর্ধশতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ব্যনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন বড়ইয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ গাজী জসীম উদ্দীন, সাবেক সহকারী অধ্যাপক ফিরোজ আলম শরীফ, সহকারী অধ্যাপক মো. আমিনুল ইসলাম, অসীম রঞ্জন সিকদার, শ্যামল চন্দ্র পাল, প্রভাষক মিজানুর রহমান, মোস্তফা কামাল, রেজাউল ইসলাম আরিফ, ঝন্টু লাল রুদ্র, দীপক দেবনাথ, শাহরিয়ার ইমরান , বরুন বড়াল, ঠাকুর দাস, শামীম খান প্রমূখ। এছারো মানববন্ধনে কলেজের সকল শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন। বক্তারা অনতি বিলম্বে ঘটনাবলীর সাথে জড়িত দোষীদের গ্রেফপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla