1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
‘লিগ্যাল এইড দরিদ্র বিচার প্রার্থীর শেষ আশ্রয়স্থল’ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

‘লিগ্যাল এইড দরিদ্র বিচার প্রার্থীর শেষ আশ্রয়স্থল’

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৩৩৭ বার পড়া হয়েছে

বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আলোকে জাতীয় শুদ্ধাচার কৌশলের অংশ হিসেবে আদালতের সহযোগী কর্মচারীদের অংশগ্রহণে সচেতনতামূলক কর্মশালা গত সোমবার জেলা জজ আদালত চট্টগ্রামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা লিগ্যাল এইড অফিস আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা।

তিনি বলেন, অসচ্ছল বিচার প্রার্থী জনগণের জন্য আইনি সহায়তা দয়া দাক্ষিণ্য নয়, তাদের সাংবিধানিক অধিকার। উক্ত সাংবিধানিক অধিকার নিশ্চিতকল্পে আদালতের সহযোগী কর্মচারীদের সেবক হিসেবে কাজ করতে হবে। কোনো রকম হয়রানি করা যাবে না। লিগ্যাল এইড অফিস দরিদ্র বিচার প্রার্থী জনগণের শেষ আশ্রয়স্থল।

জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) রাজিয়া সুলতানার সঞ্চালনায় আলোচক ছিলেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম, যুগ্ম জেলা জজ মো. খাইরুল আমীন ও অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

সরকারি আইনি সহায়তা কার্যক্রমে ভূমিকা রাখায় কর্মশালায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. আবুল কালাম আজাদ, মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী ফরিদ আহমেদ, জেলা জজ আদালত চট্টগ্রামের প্রধান তুলনাকারী মো. শাহ আলম মজুমদার ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামের তুলনা সহকারী রূপন কুমার দাশকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla