1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মিরসরাইয়ে ৩ চোরাই গরু উদ্ধার ২ গরু চোর গ্রেফতার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মিরসরাইয়ে ৩ চোরাই গরু উদ্ধার ২ গরু চোর গ্রেফতার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২৮৫ বার পড়া হয়েছে
 মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় মিরসরাই থানা পুলিশ ৩টি চোরাই গরু সহ ২ জনকে আটক করেছে। এসময় চোরাই কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। সোমবার (২৭ জুন) ভোর রাত সাড়ে ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই কলেজ রোডের সামনে অভিযান চালিয়ে গাড়ির চালক ও সহকারিকে আটক করে মিরসরাই থানা পুলিশ।
আটককৃতরা হলো গাড়ির চালক মো. জসিম উদ্দিন (৩৩)। সে লক্ষীপুর জেলার কমলনগর থানার চরজাঙ্গালীয় গ্রামের মৃত আববুল কাশেমের ছেলে। চালকের সহকারি মো. রানা (২০)। সে কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার মজুমদার পাড়া এলাকার মৃত আবু তাহেরে ছেলে। তাদের সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
মিরসরাই থানার উপ-পরিদর্শক খায়রুল হাসান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মহাসড়কে সোমবার ভোর রাতে অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা ৩ জন পালিয়ে যায়। পরবর্তীতে গাড়ীর চালক মো. জসিম উদ্দিন ও সহকারি মো. রানাকে গ্রেপ্তার করা হয়। এসময় ১টি গাভী, ১টি ষাঁড়, ১টি ষাঁড় বাচুর উদ্ধার করা হয়। আটককৃত দু’জনকে আদালতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করা হবে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, চট্টগ্রাম নেওয়ার উদ্দেশ্যে কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকা থেকে গরুগুলো গাড়িতে তোলা হয়েছিলো।
মিরসরাই থানা পুলিশ পৃথক গরুর মালিকে খুঁজছে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla