1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মিরসরাইয়ে ৮০০ পিস ইয়াবাসহ নোয়াখালীর তোফাজ্জল গ্রেফতার - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মিরসরাইয়ে ৮০০ পিস ইয়াবাসহ নোয়াখালীর তোফাজ্জল গ্রেফতার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ৩০৯ বার পড়া হয়েছে
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
মিরসরাই থানা পুলিশের অভিযানে ৮শ পিস ইয়াবাসহ ধরা পড়েছে নোয়াখালীর তোফাজ্জল (৩৬)।  শুক্রবার ২৪ জুন  দুপুর ২ টার দিকে মিরসরাই বাদামতলী বাজার থেকে তাকে আটক করা হয়।
মিরসরাই থানা পুলিশের দেয়া তথ্যে জানায়, শুক্রবার দুপুরে মিরসরাই থানার এসআই খাইরুল হাসান সঙ্গীয়  ফোর্সসহ অভিযান পরিচালনা করে মিরসরাই থানাধীন ১২নং খৈয়াছড়া ইউনিয়ের অন্তর্গত ০২নং ওয়ার্ডের চট্টগ্রাম  টু ঢাকা মহাসড়কের বাদামতলী বাজার মাথার ফখরুল ষ্টোর এর সামনে হতে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী মোঃ তোফাজ্জল হোসেন(৩৬), পিতা-মৃত ইসমাইল, মাতা-তফুরা খাতুন, সাং-কেশারপাড়, পশ্চিম পাড়া (জহির উদ্দিন বেপারী বাড়ী), থানা-সেনবাগ, জেলা-নোয়াখালীকে গ্রেফতার করে। এই সংক্রান্তে ধৃত আসামীর বিরুদ্ধে মীরসরাই থানায় নিয়মিত মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, মিরসরাই থানাকে মাদক মুক্ত রাখার জন্য নিয়মিত অভিযান চলমান রয়েছে। প্রতিদিন মাদক বিরোধী অভিযানে কোননা কোন মাদক কারবারি ধরা পড়ছে। মিসরাইকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান চলমান থাকবে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla