1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ঝালকাঠিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ১০

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৩৩০ বার পড়া হয়েছে
 ঝালকাঠি প্রতিনিধি
বরিশাল-ঢাকা মহাসড়কে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে দপদপিয়ার জোলাখালি খেয়াঘাট নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে কুয়াকাটা গামী ইতি পরিবহনের সাথে নলছিটি থেকে বরিশাল গামী হিযবুল্লাহ পরিবহন নামের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। বাসের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে কুয়াকাটা গামী ইতি পরিবহনের চালক বেপোয়ারাভাবে বাস চালানোর কারণেই এই দুর্ঘটনা ঘটে। নলছিটি থানার ওসি মো. আতাউর জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদেরকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বাস দুটি পুলিশ হেফাজতে আছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla