1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
মুরাদনগরে আল্লামা সিরিকোটি’র ওরশ মাহফিলে বক্তারা জামেয়া ছিল সুন্নীয়তের বীজ, তা আজ মহীরুহে পরিণত হয়েছে - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

মুরাদনগরে আল্লামা সিরিকোটি’র ওরশ মাহফিলে বক্তারা জামেয়া ছিল সুন্নীয়তের বীজ, তা আজ মহীরুহে পরিণত হয়েছে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২৮৩ বার পড়া হয়েছে

পাঁচলাইশ ৩নং ওয়ার্ডস্থ মুরাদনগরে হযরতুল আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (র.) এর ৬৩তম বার্ষিক ওরশ মাহফিলে বক্তারা বলেছেন, সুদূর পাকিস্তান থেকে দক্ষিণ আফ্রিকা, মিয়ানমার এবং বাংলাদেশে এসে সুন্নীয়ত প্রতিষ্ঠা, প্রচার-প্রসারে যে ত্যাগ স্বীকার করেছেন হযরত সৈয়দ আহমদ শাহ সিরিকোটি (র) তাঁর ঋণ কোনোদিন শোধ করা যাবে না। চট্টগ্রামে সুন্নীয়তের প্রাণকেন্দ্র জামেয়া আহমদিয়া সুন্নিয়া প্রতিষ্ঠার মধ্যদিয়ে আহলে সুন্নাতের যে বীজ বপণ করে গিয়েছিলেন তিনি তা আজ মহীরুহে পরিণত হয়েছে। সোমবার রাতে গাউসিয়া কমিটি বাংলাদেশ মুরাদনগর ইউনিট শাখার সহযোগিতায় জহির আহমদ সওদাগর পরিবার কর্তৃক আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন হাফেজ মোহাম্মদ তাহের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৩নং পাঁচলাইশ ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব শফিকুল ইসলাম শফি। প্রধান ওয়ায়েজিন ছিলেন মুফতি মাওলানা মুহাম্মদ আবদুল আজিজ রজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আল্লামা সিরিকোটি (র) এর জীবনী ও শান-মান নিয়ে আলোচনা করেন মাওলানা মুহাম্মদ সেলিম রিয়াদ হক্কানী, মাওলানা মুহাম্মদ শাহাদাত হোসেন আনোয়ারী, মাওলানা এমরান হোসাইন মুহাম্মদ সাকিব কাদেরী, মাওলানা জিয়াউল কাদের। মাহফিল পরিচালনা কমিটির সদস্য আবদুর রহমান রাশেদের সঞ্চালনায় মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহানগরের কার্যনির্বাহী সদস্য সাদ্দাম হোসেন, আশেকানে আউলিয়া মাদরাসার আরবী প্রভাষক আলহাজ্ব মাওলানা শেখ মুহাম্মদ আরিফুর রহমান, মাওলানা মুহাম্মদ সেলিম উদ্দিন, মুরাদনগর গাউসিয়া কমিটির সাধারণ সম্পাদক আবদুস সবুর, সিনিয়র সহ-সভাপতি ছালেক হোসাইন, হাফেজ মুহাম্মদ আনিসুর রহমান, জিসান হায়দার, সুলতান মুহাম্মদ জুনায়েদ, ইশতিয়াক তাজোয়ার, মুহাম্মদ জাবের, শানে বাকের, মুহাম্মদ ওয়াফের, মুহাম্মদ শাফিউর রহমান প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla