1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
জোরারগঞ্জ-আবুরহাট সড়ক সংস্কারে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ - পূর্ব বাংলা
বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কাপ্তাই তথ্য অফিসের প্রেস ব্রিফিং: তুলে ধরলেন বর্তমান সরকারের ১ শত ৮০ দিনের সম্পাদিত কার্যক্রম পূর্ব বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক জাফর হায়াতের ১১তম মুত্যুবার্ষিকী পালন উন্মোচিত হলো এস এম পিন্টু ’অনুপ্রেরণা’ গ্রন্থের মোড়ক প্রাথমিকে নির্বাচিত ১৪ হাজার শিক্ষকের পুলিশ ভেরিফিকেশন শুরু জাফর হায়াতের ১১তম মৃত্যুবার্ষিকী ১১ মে সোমবার ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস জঙ্গল সলিমপুর পরিদর্শন করলেন নতুন এসপি মাসুদ মোঃ আলীর হোটেল গেটওয়ে মদ,জুয়া, ইয়াবা ও অসাজামিক কর্মকান্ড সবই চলে দেখার কি দেখার কেউ নেই? বাজেট অধিবেশন ৭ জুন আনোয়ারায় প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছে ওয়ারেন্ট প্রাপ্ত আসামী তবু গ্রেফতার হচ্ছে না

জোরারগঞ্জ-আবুরহাট সড়ক সংস্কারে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৮ জুন, ২০২২
  • ২৭৬ বার পড়া হয়েছে

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার অন্তর্গত জোরারগঞ্জ-আবুরহাট সড়ক সংস্কারে ব্যাপক অনিয়ম ও দূর্নীতিরঅ ভিযোগ উঠেছে ।সংস্কার কাজে নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠান কালাম এন্টারপ্রাইজের বিরুদ্ধে।

নিন্ম মানের সামগ্রী দিয়ে যেনতেনভাবে সড়ক নির্মানের প্রতিবাদে ক্ষোভে ফুসে উঠছে এলাকাবাসি। নিন্মমানের খোয়া, ইট, বালি ব্যবহার করার অভিযোগের প্রেক্ষিতে টনক নড়েছে উপজেলা প্রকৌশলী কার্যালয়ের।

সংস্কার কাজের পরিদর্শন করে উপজেল াপ্রকৌশলী কার্যালয়ের সাইট ইঞ্জিনিয়ার মাকসুদ জানান, অভিযোগের প্রেক্ষিতে কর্র্তৃপক্ষের নির্দেশ ক্রমে সংস্কার কর্যক্রম পরিদর্শন সম্পন ্নকরেছি। পরিদর্শনকালিন সংস্কার কাজে কিছু অনিয়ম নজরে এসেছে। নিন্ম মানের সামগ্রী ব্যবহার হয়েছে বেশ কিছু স্থানে।সড়কের এজিম ও নিয়ম অনুযায়ী স্থাপন করা হয়নি। সেটিও পুনরায় স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠানকে। এছাড়া সড়কে ব্যবহৃত নিন্মমানের খোয়া পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে। ল্যাবের পরীক্ষায় যদি মেগাডোম (সড়কে ব্যবহৃত ইটের টুকরো বা খোয়া)এর মান র্অথাৎ লস অ্যাঞ্জেল এভ্রিয়েশন টেষ্ট ভ্যালু বাইটের খোয়ার কাঠিণ্যতা ও ক্ষয়ের মান পরীক্ষার ফলাফল ৪০ পাওয় ানা যায় তাহলে পুনরায় নতুন খোয়া সরবরাহ করতে হবে। সে ব্যাপারেও ঠিকাধারী প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, জোরারগঞ্জ থেকে আবুরহাট সড়কটির ৫ দশমিক ১ কিলোমিটার জুড়ে সংস্কারের কাজ চলছে। জোরারগঞ্জ বাজারের দক্ষিণ অংশ থেকে পশ্চিমে একটুু অগ্রসর হলেই কাজের ব্যস্ততা চোখে পড়ে যে কারো। শ্রমিকরা কেউ রাস্তার নিন্ম মানের খোয়া দিচ্ছে তার উপর রোলার দিয়ে সমান করা হচ্ছে। কিছু শ্রমিক রোলার চাপা অংশে নিন্ম মানের বেলে দোঁয়াশ অপরিচ্ছন্ন মাটি ছিটাচ্ছে। সংস্কার কাজে নিয়োজিত শ্রমিক, রোলার চালক ও শ্রমিকদের সুপারভাইজারের কাছে জানতে চাইলে নিন্মমানের সামগ্রী দিয়ে কাজ চলছে স্বীকার করে জানান, প্রায় সড়কে একি ধরণের কাজ হয়। তারা কাজের মালিকের কাজ করেন। নিন্ম মানের সামগ্রী এনে দিলেও তাদের কিছুই  করার থাকে না। এ ব্যাপারে তাদের করার কিছুই নেই।

অত্যন্ত নিন্ম মানের খোয়া সংস্কার কাজে ব্যাবহারের ফলে রোলার চাপার সাথে সাথে বালি হয়ে সড়কে মিশে যাচ্ছে। যা দেখে মনে হচেছ সড়কে ব্যবহৃত খোয়া যেন পাহাড়ি লালমাটি ছাড়া আর  । এছাড়া সড়কে ব্যবহৃত মেগাডোমের স্তরের পুরুত্বও এক এক স্থানে এক এক রকম। পুরাতন মেগাডোম ও নতুন মেগাডোম মিলে ৬ ইঞ্চি হওয়ার  কথা থাকলেও কোথাও সাড়ে ৩ইঞ্চি আবার কোথাও মাত্র ৩ইঞ্চি।

ঠিকাদারি প্রতিষ্ঠান কালাম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নুরুল হক মিজান নিন্মমানের সামগ্রী দিয়ে সংস্কার কাজ করার কথা স্বীকার করে বলেন, ভাই আমি যাদের কাছ থেকে নির্মান সামগ্রী ক্রয় করেছি তারা নিন্ম মানের কিছু সামগ্রী সরবরাহ করেছে আমার অনুপস্থিতিতে।  উপজেলা প্রকৌশলী  কার্যালয় থেকে ইঞ্জিনিয়ার এসে সেম্পল নিয়ে গেছে, আমাকে নোটিশ করেছে। আমি এখন বেকায়দায় আছিআমাকে একটু সহযোগীতা করুন।

উপজেলা নির্বাহী প্রকৌশলী রনী শাহা তার বক্তব্যে জানান, সড়কটির সংস্কার কাজে নিন্মমানের সামগ্রী ব্যবহারের সত্যতা পাওয়া গেছে। আমরা নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করেছি। ঠিকাধারী প্রতিষ্ঠান খারাপ কাজ করে পার পাওয়ার সুযোগ নেই। তাকে নোটিশ করা হয়েছে। নিন্মমানের সামগ্রী পরিহার করে ওয়ার্ক অর্ডার অনুযায়ী কাজ  বুঝিয়ে দিতে হবে। অন্যথায় তার বিলকর্তন  ও লাইসেন্স বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

\

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla