1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পটিয়ায় ”প্যাকটা” প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত - পূর্ব বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

পটিয়ায় ”প্যাকটা” প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৫২১ বার পড়া হয়েছে

 

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ আতিকুল মামুন বলেছেন, ১৯৯৬ সাল থেকে টিআইবি স্ব”ছতা ও জবাবদিহিতা সরকার ব্যবস্হা প্রতিষ্ঠার জন্য সহায়তা করে যাচ্ছে। টিআইবি’র সমালোচনা সহ্য করতে হবে এবং এর থেকে শিক্ষা নিতে হবে। টিআইবির গবেষনা অত্যান্ত মান সম্মত এবং দেশ ও বিদেশে খুবই প্রসংশিত। এখন পর্যন্ত টিআইবি ভাল কাজ করছে এর ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে। দুর্নীতি প্রতিরোধে সনাক ও ইয়েসদের নিয়ে একসাথে কাজ করার আহবান জানান। তিনি ২রা জুন বেলা ১১ টায় পটিয়ার নোঙ্গর রেস্তোরার (৩য় তলায়) সচেতন নাগরিক কমিটি (সনাক), পটিয়া কর্তৃক বাস্তবায়নাধীন “প্যাকটা প্রকল্প অবহিতকরণ” সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সনাক, টিআইবি, পটিয়ার সভাপতি অধ্যাপক অজিত কুমার মিত্র এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত  ছিলেন পটিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফারহানা জেরিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাইনুদ্দিন মজুমদার ও উপজেলা শিক্ষা কর্মকর্তা আবু আহমেদ এবং পটিয়া থানার প্রতিনিধি সাব-ইন্সপেক্টর আসাদ উজ্জামান।

সনাক পটিয়া টিআইবি’র সনাক সদস্য আবদুর রাজ্জাক এর স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে শুরু হওয়া সভায় সনাক, টিআইবি কর্তৃক বাস্তবায়নাধীন “প্যাকটা” প্রকল্পের মূল বিষয়‘ উপস্হাপন করেন টিআইবি’র ঢাকা অফিসের কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্হাপিত তথ্যে তিনি বলেন পার্টিসিপেটরি অ্যাকশন এগেইনস্ট করাপশন: টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি – প্যাকটা উপস্হাপনায় লক্ষ্য হচ্ছে ”টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনের জন্য দুর্নীতি হ্রাস এবং সেবা প্রদান কার্যক্রমে শুদ্ধাচার বৃদ্ধি”।

এছাড়াও তিনি আরো বলেন, জানুয়ারি ২০২২ – ডিসেম্বর ২০২৬ পর্যন্ত ৫ বছর মেয়াদি প্যাকটা প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে ১. আইনি, নীতিগত এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে সুশাসনের সক্ষমতা ও চর্চার উন্নয়ন ঘটানো; ২. সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহে অংশগ্রহণমূলক এবং কার্যকর সুশাসন নিশ্চিত করা; ৩. অনিয়ম ও দুর্নীতি হ্রাস করে তৃণমূল পর্যায়ে সেবা প্রদান ব্যবস্হার উন্নয়ন ঘটানোর লক্ষ্যে জাতীয় পর্যায়ে খাতভিত্তিক গবেষণা ও প্রমাণ নির্ভর অ্যাডভোকেসি করা। উক্ত প্রকল্পের আওতায় সনাক-টিআইবি পটিয়া আগামি ৫ বছরে শিক্ষা, স্বাস্হ্য, ভূমি, পরিবেশ ও নির্মাণ খাতে স্ব”ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে স্হানীয় পর্যায়ে বিভিন্ন পেশাজীবিদের সমন্বয়ে এসিজি গঠনপূর্বক কমিউনিটি মনিটরিং কার্যক্রম পরিচালনা করবে।

বিশেষ অতিথির বক্তব্যে পটিয়া উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সর আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফারহানা জেরিন বলেন, প্যাকটা প্রকল্পের মাধ্যমে দুর্নীতি হ্রাস পায় এবং সেবাদানকারী ও সেবাগ্রহীতার মধ্যে একটি ভালো সম্পর্ক গড়ে উঠে- এটাই কামনা করছি। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার আবু আহমেদ বলেন, শিক্ষার মান উন্নয়ন এবং উদ্ধুদ্ধ করনে টিআইবি সনাক পটিয়া বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা প্রদান করে যাচ্ছে। বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাইনুদ্দিন মজুমদার বলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে উক্ত প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে যাবতীয় সহযোগিতা প্রদানে আমার অফিস সবসময় প্র¯‘ত রয়েছে। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন পটিয়া থানার সাব-ইন্সপেক্টর আসাদ উজ্জামান। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ।

উক্ত অবহিতকরণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন পটিয়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের প্রতিনিধিবৃন্দ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি, একটিভ মাদ্রাস ফোরামের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ, সনাক-টিআইবি পটিয়া সদস্যবৃন্দ ও সনাক পটিয়ার ইয়েস গ্রুপের সদস্যবৃন্দ এবং টিআইবির কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla