1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
প্রধানমন্ত্রী’র ১০ উদ্যোগ বিষয়ে বাসস’র আলোচনা সভা শনিবার ‘ - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

প্রধানমন্ত্রী’র ১০ উদ্যোগ বিষয়ে বাসস’র আলোচনা সভা শনিবার ‘

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৪৫৪ বার পড়া হয়েছে

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ’ বিষয়ে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) চট্টগ্রামে এক আলোচনা সভার আয়োজন করতে যাচ্ছে। আগামী ১৪ মে শনিবার বিকেল চারটায় চট্টগ্রাম সার্কিট হাউজ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ড. হাছান মাহমুদ এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দৈনিক আজাদী সম্পাদক জনাব এম এ মালেক, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার জনাব মো. আশরাফ উদ্দিন ও চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মমিনুর রহমান। বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক জনাব আবুল কালাম আজাদ এতে সভাপতিত্ব করবেন।

বাসস-এর বিশেষ সংবাদদাতা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশ উদ্যোগ বিষয়ক কর্মসূচির ফোকাল পয়েন্ট কর্মকর্তা মাহফুজা জেসমিন আলোচনা সভায় ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ’ শিরোনামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য বাসস চট্টগ্রাম অফিসের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। #

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla