1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
৫ টাকায় ঈদ পোশাক ও সামগ্রী পেলো ৭শ শিশু-কিশোর - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

৫ টাকায় ঈদ পোশাক ও সামগ্রী পেলো ৭শ শিশু-কিশোর

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ৩৩২ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আসন্ন ঈদউল-ফিতরের আনন্দকে ভাগাভাগি করে নিতে ব্রাহ্মণবাড়িয়ায় মাত্র ৫ টাকার বিনিময়ে বঞ্চিত শিশু ও কিশোর-কিশোরীদের মাঝে পোশাকসহ নানা ঈদ সামগ্রী দেওয়া হয়েছে। শনিবার ২৩ এপ্রিল সকাল সাড়ে ১০টায় শহরের আনন্দময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে সামাজিক সংগঠন “হারাবোনা ৯০” এর বন্ধুমহলের উদ্যোগে এই মানবিক কর্মসূচী পালন করা হয়। 

এসময় প্রায় ৭০০ অসহায় ও বঞ্চিত শিশু ও কিশোর-কিশোরীদের মাত্র ৫ টাকায় শার্ট, প্যান্ট, গেঞ্জি, স্কার্ট, ফ্রক, দুধ, সেমাই, চিনিসহ বিভিন্ন ঈদ সামগ্রী দেওয়া হয়।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঈদ আনন্দ হউক সবার। এমন ভাবনা থেকেই সংগঠনের বন্ধুমহল একযোগ হয়ে সমাজের বিত্তবানদের অনুপ্রাণিত করার জন্য এই কর্মসূচী পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে অনুষ্ঠানস্থল বন্ধুদের এক মিলনমেলায় পরিণত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত চিকিৎসক, আইন শৃংখলা বাহিনীতে কর্মরত, শিক্ষক, সরকারি চাকুরীজীবী, এডভোকেট, সাংবাদিক, ব্যবসায়ীসহ বন্ধু মহলের সদস্যরা অংশগ্রহণ করেন। সকলে যার যার অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়ালে ঈদ আনন্দ সবাই উপভোগ করতে পারবে। বন্ধু মহলের কর্মসূচীতে যে ৫ টাকা নেওয়া হয়েছে তা পরবর্তীতে ধর্মীয় প্রতিষ্ঠানে দান করা হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla