1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজের নতুন শাখা এখন সিলেটে - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজের নতুন শাখা এখন সিলেটে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৩০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

পুঁজিবাজারের শেয়ার বেঁচাকেনা করতে ভিন্নভাবে চমক দিচ্ছে বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ। তারই ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ এর সিলেট অফিস। এখন থেকে সিলেটবাসীও বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজের মাধ্যমে পুঁজিবাজারের শেয়ার বেঁচাকেনা করতে পারবেন।

বুধবার বিকেলে সিলেটের চৌহাট্টার ফিরোজ সেন্টারে বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ এর শাখাটি উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার হামিদ ফিতা কেটে ব্রোকারেজ হাউজটির উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা  এ.এইচ.এম নাজমুল হাসান, বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা বরুণ প্রসাদ পল, বিশিষ্ট্য ব্যবসায়ী মাকসুদ আলম, হাইব্রিড সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মুজিবুর রহমান।

উদ্বোধন শেষে বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার হামিদ বলেন, এই ব্রাঞ্চের মাধ্যমে বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজ সিলেটের সেরা বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের ক্ষেত্র প্রস্ততের পাশাপাশি টেকসই অর্থনীতি তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাইন্যান্সিয়াল কনসাল্টেন্ট বিদ্যুত কান্তি দাস, বাংলাদেশ ফাইন্যান্সের হেড অব অপারেশন্স মো. রফিকুল আমিন, হেড অব জিএসডি ইমরান হোসাইন, সিলেট শাখার ব্যবস্থাপক নাজমুল হক ইয়াহিয়া, বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজের হেড অব অপারেশন্স খন্দকার মাহমুদুল হাসান, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবীরসহ অন্যরা। উদ্বোধন শেষে বাংলাদেশ ফাইন্যান্স সিকিউরিটিজের জন্য দোয়া ও ইফতারে অংশ নেন আমন্ত্রিত অতিথিরা।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla