1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
তেল সেক্টরের সকল দূর্নীতি বন্ধ করতে সিবিএ নির্বাচন জরুরী- নওফেল - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

তেল সেক্টরের সকল দূর্নীতি বন্ধ করতে সিবিএ নির্বাচন জরুরী- নওফেল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৩৪৯ বার পড়া হয়েছে

মেঘনা পেট্রোলিয়াম এমপ্লয়িজ ইউনিয়নের (রেজিঃ বি-২২১২)রং ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপ- মন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, তেল সেক্টরের সকল দূর্নীতি বন্ধ করতে সিবিএ নির্বাচন জরুরী এবং দেশের সম্পদ লুট-পাঠকারীদের সর্তক করে তিনি আরো বলেন, নেতৃত্ব ও দলের নাম ভাঙ্গিয়ে যারা এখনো মেঘনা পেট্রোলিয়াম সহ অন্যান্য তেল সেক্টর জিম্মি করার কাজে লিপ্ত আছে তাদের চূড়ান্ত ভাবে বলছি সময় থাকতে শ্রমিকদের ন্যায্য অধিকার সিবিএ নির্বাচন ,সকল দাবি দফা মেনে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে দৃঢ় আহবান করেন।
উপ-মন্ত্রী নওফেল ১৩ এপ্রিল, বুধবার বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম বন্দর ভবন সংলগ্ন বোননজা রেস্তোরাঁয় মেঘনা পেট্রোলিয়াম এমপ্লয়িজ ইউনিয়ন আয়োজিত ইফতার-আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেন, ইউনিয়নের সভাপতি হাজী ফরিদুল আলমের সভাপতিত্বে ও আজগর পারভেজের সঞ্চালনায়ে সভায় প্রধান বক্তা ছিলেন নগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক ও প্রখ্যাত শ্রমিক নেতা আব্দুল আহাদ চৌধুরী, বিশেষ অতিথি-কেন্দ্রিয় বিদ্যুৎ শ্রমিক লীগের কার্য্যকরী সভাপতি এম.এ রহিম, অগ্রনী ব্যাংক চট্টগ্রাম বিভাগীয় সাঃ সম্পাদক গাজী জসিম উদ্দিন,সাবেক বন্দরের শ্রমিক নেতা ও ৩৮নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোঃ চৌধুরী, সাবেক কাউন্সিলর হাজী মোঃ আসলাম,যমুনা অয়েল শ্রমিক লীগের সভাপতি মোঃ খোরশেদ আলম,ইস্টান রিফাইনারী শ্রমিক লীগের সাঃ সম্পাদক মোঃ নাইম উদ্দিন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নওশাদ জামাল, পদ্মা লেবার ইউনিয়নের মোঃ মমতাজ উদ্দিন , এস ওএল শ্রমিক ইউঃ সভাপতি মোঃ আজগর আনিক,এলপি গ্যাস শ্রমিক ইউনিয়নের প্রতিনিধি মনি হোসেন সহ সংগঠনের পদস্থ নেতৃবৃন্দ।
সভা শেষে ইফতার মাহফিলে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মেঘনা পেট্রোলিয়াম জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মোঃ জাফর ছাদেক সাহেব। পরিশেষে রমজানের ১১তম দিবসের ইফতার পরিবেশন করা হয়।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla