1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কিডনি ফাউন্ডেশনকে ডায়ালাইসিস মেশিন দিল মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

কিডনি ফাউন্ডেশনকে ডায়ালাইসিস মেশিন দিল মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ২৮৭ বার পড়া হয়েছে

মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (১২ এপ্রিল) বিকাল ৩ টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের দেওয়ানহাটস্থ অফিসে চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনকে একটি ডায়ালাইসিস মেশিনের জন্য দশ লক্ষ টাকা অনুদান দিল আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন।

চেক হস্তান্তর অনুষ্ঠানে আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব এম এ তাহের ও নির্বাহী পরিচালক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলম। আর চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মতিউর রহমান, সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ, সহ সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী ও নির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার আলী আহমদ।

এ সময় আরো উপস্থিত ছিলেন মোস্তফা-হাকিম গ্রুপ ও আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মাদ সারওয়ার আলম।

চেক হস্তান্তর অনুষ্ঠানে মনজুর আলম চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের চিকিৎসা সেবা ও যাবতীয় কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন। সাথে সাথে তিনি অত্র প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমের সাফল্য কামনা করেন।

এ সময় মনজুর আলম আরো বলেন, মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন সব সময় সামাজিক ও সেবামূলক কার্যক্রমে এগিয়ে আসে ও পাশে থাকে। তিনি এ ধরনের কর্মকান্ডে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla