1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
অ‌চি‌রেই নগরীর সকল ঝুঁ‌কিপূর্ণ ভবন অপসারন কর‌তে হ‌বে - মেয়র রেজাউল করিম - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

অ‌চি‌রেই নগরীর সকল ঝুঁ‌কিপূর্ণ ভবন অপসারন কর‌তে হ‌বে – মেয়র রেজাউল করিম

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ৪৭৫ বার পড়া হয়েছে

ভয়াবহ দুর্ঘটনা এড়াতে অ‌চি‌রেই নগরীর সকল ঝুঁ‌কিপূর্ণ ভবন অপসারন করা উ‌চিৎ ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন চট্টগ্রাম সি‌টি ক‌র্পো‌রেশ‌নের মেয়র বীর মু‌ক্তি‌যোদ্ধা  এম. রেজাউল ক‌রিম চৌধুরী।

আজ রোববার সকা‌লে নগরীর ২২নং এনা‌য়েত বাজার ওয়া‌র্ডের গোয়াল পাড়ায় হে‌লে পড়া পাঁচ তলা ভবন প‌রিদর্শ‌নে যান মেয়র। প‌রিদর্শনকা‌লে তি‌নি ভবনটির মা‌লিক কা‌র্তিক ঘোষ প‌রিবার‌কে অ‌চি‌রেই এ‌টি ভে‌ঙ্গে নিরাপদে অপসারন পূর্বক এলাকা‌কে ঝুঁ‌কিমুক্ত কর‌ার আহ্বান জানান। অপসারন প্রক্রিয়ায় প্রয়োজনীয় সকল প্রকার সহ‌যো‌গিতা ও পরামর্শ প্রদান কর‌তে তি‌নি চট্টগ্রাম উন্নয়ন ক‌র্তৃপক্ষ, ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডি‌ফেন্সসহ সং‌শ্লিষ্ট‌দের প্রতি অনু‌রোধ জানান।

তি‌নি ব‌লেন, নগরী‌তে যে সকল ভবন ‌হে‌লে প‌ড়ে‌ছে বা ঝুঁ‌কিপূর্ণ অবস্থায় র‌য়ে‌ছে তার এক‌টি সু‌নি‌র্দিষ্ট তা‌লিকা নিশ্চয়ই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপ‌ক্ষের কা‌ছে আ‌ছে। আ‌মি ম‌নে ক‌রি, কোন বড় ধর‌নের বিপর্য‌য়ের আ‌গেই কেবল কা‌র্তিক ঘো‌ষের এ বা‌ড়ি‌টিই নয় বরং নগরী‌তে যতগু‌লো ঝুঁ‌কিপূর্ণ ভবন র‌য়ে‌ছে সব ক‌টি ভে‌ঙ্গে অপসার‌নে এসব ভবন মা‌লিক‌দের বাধ‌্য কর‌তে হ‌বে। তি‌নি আশাবাদ ব‌্যক্ত ক‌রে আ‌রো ব‌লেন, যারা বি‌ল্ডিং কোড না মে‌নে কিংব‌া প্রয়োজনীয় অনু‌মোদন ছাড়াই ভবন নির্মান ক‌রে‌ছে, ভবন‌কে প‌রিবর্ধন ক‌রে‌ছে তা‌দের বিরু‌দ্ধে যথাযথ আইনী পদ‌ক্ষেপ গ্রহ‌নে আ‌রো ক‌ঠোরতা অবলম্বন কর‌বে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সিএমপি’র ডেপু‌টি ক‌মিশনার (দক্ষিণ) বিজয় বসাক, ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগের উপ- পরিচালক মো. আজিজুল হক, সিএমপির সহকারী কমিশনাার নোবেল চাকমা, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান নগর পরিকল্পনা বিদ ও ইমারত নির্মাণ কমিটির চেয়ারম্যান মো. শাহিনুর ইসলাম, মেয়‌রের একান্ত সহকারী আবুল হাসেম এ সময় সেখা‌নে উপ‌স্থিত ছি‌লেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla