1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাজাপুরে ৪শ গ্রাম গাঁজাও ৪টি গাছসহ যুবক আটক - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

রাজাপুরে ৪শ গ্রাম গাঁজাও ৪টি গাছসহ যুবক আটক

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৩০৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলার কেওতা গ্রাম থেকে ৪শ গ্রাম গাঁজা ও ৪টি গাঁজা গাছসহ এক যুবককে আটক করেছে থানা পুলিশ। আটককৃত যুবক এনায়েত হোসেন (৩১) ওই গ্রামের ইউসুফ আলী হাওলাদারের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে বাসা থেকে আটক করে। পরে এনায়েতের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ৪শ গ্রাম গাঁজা ও তার বাড়ি সংলগ্ন সবজি বাগান থেকে ৪টি জীবন্ত গাঁজা গাছ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা স্বীকার করে রাজাপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) পুলক চন্দ্র রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর থানা পুলিশের একটি চৌকস দল সোমবার রাত আড়াইটার দিকে কেওতা গ্রামে অভিযান পরিচালনা করে। ওই গ্রামের ইউসুফ হাওলাদারের পুত্র এনায়েত হোসেন (৩১)কে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে ঘরের ভেতর থেকে ৪শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। অধিকতর জিজ্ঞাসাবাদে এনায়েতের বাড়ি সংলগ্ন সবজি বাগান থেকে ৪টি জীবন্ত সবুজ গাঁজা গাছ জব্দ করা হয়। তার বিরুদ্ধে রাজাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla