1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চসহই’র অভিষেক অনুষ্ঠানে আ.জ.ম নাছির সংবাদপত্র হকারদের জীবনমান উন্নয়নে পরিকল্পনা প্রয়োজন - পূর্ব বাংলা
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

চসহই’র অভিষেক অনুষ্ঠানে আ.জ.ম নাছির সংবাদপত্র হকারদের জীবনমান উন্নয়নে পরিকল্পনা প্রয়োজন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৩৩৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দিন বলেছেন বৈশ্বিক মহামারী, প্রযুক্তিগত উন্নয়ন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপকতা বৃদ্ধি সংবাদপত্রকে নুতন চ্যালেঞ্জের মুখোমুখি করেছেন। বিরূপ প্রভাব সংবাদ পত্র হকারদের জীবন-জীবিকাকে সংকটে ফেলেছে। সংবাদপত্র হকারদের সংকট উত্তরণে সরকার ও সংবাদপত্র কর্তৃপক্ষের কার্যকর পরিকল্পনা ও বাস্তবায়ন প্রয়োজন।
গত ১৩ মার্চ রাতে চট্টগ্রাম সংবাদপত্র হকার ইউনিয়ন (চসহই) এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে সাবেক মেয়র নাছির এ কথা বলেন। এ প্রসঙ্গে তিনি বলেন সংবাদপত্রের অবিচ্ছেদ্য গুরুত্বপূর্ণ অঙ্গ সংবাদপত্র হকার/সংবাদপত্রের প্রচার ও প্রসারে এদের ভূমিকা ও অবদান মূল্যায়ন হওয়া দরকার। সংবাদপত্র হকারদের বিরাট একটি অংশ কোভিড পরিস্থিতির নির্মম শিকার হয়েছে। অনেকে পেশাচ্যুত হয়েছে। আর্থিক অনটনের মধ্যে তাদের দিনাতিপাত করতে হচ্ছে। সরকারের বিশেষ করে প্রধানমন্ত্রী’র নেয়া গৃহহীনদের পুনবাসন কর্মসূচিসহ অন্যান্য প্রকল্পের সুবিধা তাদের কিভাবে দেয়া যায় তা ভাবনায় আনতে হবে।
সংবাদপত্র হকার্স নেতাদের তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সচেষ্ট হবার আহŸান জানিয়ে নাছির বলেন নেতৃত্ব তাদের দায়িত্ব, কর্তব্য সম্পর্কে সজাগ থাকলে কমিউনিটির ভাগ্যেন্নয়ন সহজ হবে।
চসহই নির্বাচন কমিটির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রিয়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে দৈনিক যায় যায় দিন এর চট্টগ্রাম ব্যুরো প্রধান হেলাল উদ্দিন চৌধুরী চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম দোকান মালিক সমিতির সভাপতি হাজী মোহাম্মদ সাহাব উদ্দিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ বাক্য পাঠ করান ইউনিয়নের উপদেষ্ঠা হেলাল উদ্দিন চৌধুরী। চট্টগ্রাম সংবাদ পত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে চসহই’র নবনির্বাচিত সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক ওসমান গণি, সমিতির সভাপতি মোঃ ইউসুফ, সহ-সভাপতি দাউদুল ইসলাম বক্তৃতা করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla