1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ড. উম্মে বুশরা সুমনার কিশোর উপন্যাস ‘গল্পে গল্পে বিজ্ঞান’ সিরিজ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ড. উম্মে বুশরা সুমনার কিশোর উপন্যাস ‘গল্পে গল্পে বিজ্ঞান’ সিরিজ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২
  • ৩৮৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

বর্তমান যুগ বিজ্ঞান ও প্রযুক্তির যুগ। শিশু কিশোরেরা বিজ্ঞানের দিকে ঝুঁকছে। কিন্তু কিছু মানুষ বিজ্ঞান আর ইসলামকে পরস্পর প্রতিপক্ষ হিসেবে তুলে ধরছে। ফলে শিশু কিশোরদের অবচেতন মনে ইসলাম বিদ্বেষ ঢুকে যাচ্ছে। তাদের মধ্যে নিজের ধর্ম নিয়ে সংশয় তৈরি হচ্ছে।  তাই ইসলাম এবং আধুনিক বিজ্ঞান সমন্বিত শিক্ষা খুবই প্রয়োজন।  এই লক্ষ্যে ২০২২ বইমেলায় ডক্টর উম্মে বুশরা সুমনা রচিত ‘গল্পে গল্পে বিজ্ঞান’ সিরিজ প্রকাশিত হয়েছে। বইগুলো প্রকাশ করেছে গার্ডিয়ান পাবলিকেশন্স।

এই সিরিজে রয়েছে কিশোর উপযোগী মোট চারটি উপন্যাস। পাঁচ বন্ধুর বিভিন্ন ঘটনা নিয়ে বর্ণীত ভিন্ন স্বাদের, বিজ্ঞানের চার বিষয় নিয়ে গল্পগুলো সাজানো হয়েছে। এই সিরিজের বইগুলো হলো, দুই মেরুর হয় নাকো দেখা, বাঁশ বাগানের ভূত, নুর হোসেনের আলোর ম্যাজিক, চলো সমুদ্রে যাই। চারটি বইয়ে বিজ্ঞানের চারটি বিষয় ফোকাস করা হয়েছে, চুম্বক, তাপ, আলো এবং পানি বিজ্ঞান। গল্পগুলো কোনোটি অ্যাডভেঞ্চারাস, কোনোটি থ্রিলার আবার কোনোটি ভ্রমণ কাহিনী। তবে সবগুলোতেই নৈতিক এবং ধর্মীয় শিক্ষা রয়েছে।

২০১৮ সালে তাঁর লেখা ছয় খণ্ডের শিশুতোষ নৈতিক গল্প, ‘আমি হতে চাই’ সিরিজ গার্ডিয়ান পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়।  এবার ২০২২ বইমেলায় তাঁর লেখা  দুটি সিরিজ প্রকাশিত হয়েছে।  চার থেকে আট বছর বয়সী শিশুদের জন্য পাঁচ খণ্ডের ‘গল্পে আনন্দে আদব’ শিখি  প্রকাশ করেছে ফিউচার উম্মাহ বিডি। এই গল্প সিরিজে সাধারণ জ্ঞান এবং ধর্মীয় জ্ঞানের অপূর্ব সমন্বয় করা হয়েছে। রঙিন ও বর্ণীল ছবি এবং শিশু উপযোগী ভাষা। বইগুলো শায়খ আহমাদুল্লাহ পর্যবেক্ষণ করেছেন এবং শিশুদের জন্য উপকারী বলে মতামত দিয়েছেন। এই বইগুলো পাওয়া যাচ্ছে মাতৃভাষা প্রকাশ, ২৭০ নাম্বার স্টলে।
শিশু-কিশোরদের বিজ্ঞানমনস্ক এবং একই সাথে ইসলামি মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে লেখা হয়েছে, ‘গল্পে গল্পে বিজ্ঞান’ সিরিজ। প্রকাশ করেছে গার্ডিয়ান পাবলিকেশন্স। বইগুলো পাওয়া যাচ্ছে অমরাবতী ৫৬ নাম্বার স্টলে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla