1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৫ মার্চ, ২০২২
  • ৩২০ বার পড়া হয়েছে

কক্সবাজারের পেকুয়ায় পাহাড়ি জমির গাছ কাটাকে কেন্দ্র করে অলি আহমদ (৪৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৫ মার্চ সকাল ১০টার দিকে উপজেলা শিলখালী ইউনিয়নের জারুলবুনিয়য় এলাকায় এ ঘটনা ঘটে।

অলি আহমদ উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুন বাগিচা-জারুলবুনিয়া এলাকার শেখ আহমদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একই এলাকার বাদশা মিয়ার ছেলে আব্দুল মজিদের সঙ্গে অলি আহমেদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে।  আব্দুল মজিদ বিভিন্ন সময় অলির দখলীয় গাছের বাগান জবরদখল করতে ষড়যন্ত্র চালাচ্ছিলেন। নানা সময় হত্যারও হুমকিও দেন।

এরই জেরে সকালে অলি আহমেদ তার বাগানে গাছ কাটতে গেলে আব্দুল মজিদ ও তার ভাই আব্দুল গণি, আব্দু সালাম ও স্ত্রী ফাতেমা বেগমসহ ৫-৬ জনের সংঘবদ্ধ একটি দল অলি আহমেদকে ধারালো দা-কিরিচ দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
পেকুয়া থানার পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, অলি আহমেদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শরীরে অনেক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla