1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
লঘুচাপ নিম্নচাপে পরিণত, প্রভাব পড়বে না বাংলাদেশে - পূর্ব বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

লঘুচাপ নিম্নচাপে পরিণত, প্রভাব পড়বে না বাংলাদেশে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৩১২ বার পড়া হয়েছে

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপ শেষে নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এটি উপকূল থেকে অনেক দূরে অবস্থান করায় বাংলাদেশে এর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

ভারতের আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার সকালে এক বুলেটিনে জানিয়েছে, সুস্পষ্ট লঘুচাপটি আরও শক্তিশালী হয়ে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এটি শ্রীলঙ্কার উপকূল ছুঁয়ে ভারতের স্থলভাগে প্রবেশ করবে।

আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিয়া জাগো নিউজকে জানান, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গ এবং কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এটি আগামী ৪৮ ঘণ্টায় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কার উপকূল ছুঁয়ে ভারতের উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়াবিদ মো. আবদুল হামিদ মিয়া জাগো নিউজকে জানান, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশে পশ্চিমবঙ্গ এবং কাছাকাছি এলাকায় অবস্থান করছে।

ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এটি আগামী ৪৮ ঘণ্টায় উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শ্রীলঙ্কার উপকূল ছুঁয়ে ভারতের উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে।সবটুকু জানতে ক্লিক করুন

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla