1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঝালকাঠিতে আবাসিক হোটেলে ৮ম শ্রেণী স্কুলছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

ঝালকাঠিতে আবাসিক হোটেলে ৮ম শ্রেণী স্কুলছাত্রীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৩১২ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠিতে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণ মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজনের নাম মামলার এজাহারে রয়েছে। সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার জসিম সরদারের ছেলে রাব্বি, নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের রনি, পিরোজপুরের কাউখালী উপজেলার মাহাজ উদ্দিনের ছেলে নাছির, কৃষ্ণকাঠি এলাকার মোফাজ্জেল হাওলাদারের ছেলে চানমিয়া। এরআগে গত রোববার রাতে ওই স্কুলছাত্রীকে বাসা থেকে ডেকে নিয়ে জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোডিংয়ে (আবাসিক হোটেল) রাতভর গণধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার ওই ছাত্রীর মা বাদি হয়ে ঝালকাঠি সদর থানায় একটি মামলা করেন। মামলা দায়েরের পরপরই চরজনকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার (১ মার্চ) সকালে ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। মামলায় এজাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণীতে পড়ুয়া ওই স্কুলছাত্রীর সাথে রনি নামের এক যুবকের প্রেমের সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরে তাদের পূর্ব পরিচিত রাব্বি ওই ছাত্রীর মোবাইলেফোন করে তাকে বাসা থেকে ডেকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নেয়। এরপর শহরের বাসস্ট্যান্ড এলাকার খান বোডিংয়ে নিয়ে ওই ছাত্রীকে রাতভর বোডিংয়ের ম্যানেজার চানমিয়াসহ মামলার আসামিরা গণধর্ষণ করে। পরদিন সোমবার সকাল ১০টায় মেয়েটি বাসায় এসে তার মায়ের কাছে এ ঘটনা জনায়। এরপর ওই ছাত্রীর মা ঝালকাঠি সদর থানায় মামলা করেন। ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে এ ঘটনায় এজাহারনামীয় তিনজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla