1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
 ১২ মার্চ চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্ ময়দানে যৌতুক ও মাদকবিরোধী মহাসমাবেশ - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

 ১২ মার্চ চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্ ময়দানে যৌতুক ও মাদকবিরোধী মহাসমাবেশ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৪১৩ বার পড়া হয়েছে

আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত শাহসূফি সৈয়দ মুহাম্মদ সাইফুদ্দীন আহমদ আল-হাসানী আল- মাইজভাণ্ডারী (মু.জি.আ) বলেন, যৌতুক ও মাদক আজ জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখলে যৌতুক ও মাদকের গ্লানি থেকে নিস্কৃতি মিলবে বলে আশা করা যায়। এসব সামাজিক কুসংস্কার ও অবক্ষয় প্রবণতা থেকে বাঁচতে হলে জাতীয় জাগরণ ও সম্মিলিত সচেতনতা জরুরি। পীরে তরিক্বত আল্লামা আবুল কাশেম নূরী এ ধরণের গণমুখী উদ্যোগ নেয়ায় তিনি আল্লামা নূরীকে ধন্যবাদ জানান এবং সবরকম সহযোগিতার আশ্বাস দেন। ২৫ ফেব্রুয়ারী রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশের নেতৃবৃন্দের সাথে চকবাজারস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাতকালে তিনি এসব কথা বলেন। তিনি আগামী ১২ মার্চ শনিবার দুপুর ২টা হতে চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্ ময়দানে রজভীয়া নুরীয়া কমিটির উদ্যোগে অনুষ্ঠিতব্য যৌতুক-মাদকবিরোধী মহাসমাবেশ, গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের জেনারেল সেক্রেটারী অ্যাডভোকেট আব্দুর রশিদ দৌলতী, রজভীয়া নুরীয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ কাউছার হামিদ, ভাইস চেয়ারম্যান অধ্যাপক আল্লামা কাজী ইউনুছ রেজভী, মহাসমাবেশ প্রস্তুতি কমিটির আহবায়ক মুহাম্মদ জাহিদুল হাসান রুবায়েত, সদস্য সচিব মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ জাকারিয়া, নুরুল হুদা মুহাম্মদ আক্কাস, মুহাম্মদ ফরিদুল আলম, এস এম ইকবাল বাহার, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকীসহ সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla