1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পশ্চিম বাকলিয়ায় জলাবদ্ধতা থেকে মুক্তির দাবীতে মানববন্ধন  - পূর্ব বাংলা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

পশ্চিম বাকলিয়ায় জলাবদ্ধতা থেকে মুক্তির দাবীতে মানববন্ধন 

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৩৫ বার পড়া হয়েছে
পশ্চিম বাকলিয়ার অন‍্যতম আবাসিক, রসুলবাগ আবাসিক এলাকায় সম্প্রতি রসুলবাগ আবাসিক এলাকা সমাজকল্যাণ পরিষদের আয়োজনে  চাক্তাই ডাইভারশান খালের ময়লা অপসারণ ও জলাবদ্ধতা নিরসনের দাবীতে খাল পাড়ে এক বিশাল মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এই কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল আলম শহিদ,বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী খাতুনগন্জ ট্রেড এন্ড ইন্ড্রাষ্ট্রিজের সাধারন সম্পাদক আলহাজ্ব সৈয়দ ছগির আহম্মদ।
এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি এস এম এয়াকুব ।অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের সেক্রেটারি মোহাম্মদ নছরুল্লাহ করিম চৌধুরী। সার্বিক তত্বাবধান করেন পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক এম মনছুর আলী।
এ ছাড়াও অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্হিত ছিলেন আনোয়ার হোসেন,হাবিবুল ইসলাম মামুন,ডা. মু শওকত ইমরান (সুমন),কেফায়েত উল্লাহ,নিজাম উদ্দীন মনি,মিল্টন,মোশাররফ,মোহাম্মদ শোয়েব,হাসানুল বান্না এবং মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারি।মানববন্ধনে আগামী ১৫ দিনের মধ‍্যে খাল খনন আরম্ভ করার জন‍্য সংশ্লিষ্ট  কতৃর্পক্ষের নিকট স্মারক লিপি পেশ সহ বিবিধ কর্মসূচী গ্রহনের ঘোষনা করা হয়।সবশেষে সভাপতি উপস্হিত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের ধন‍্যবাদ জ্ঞাপন এবং এলাকার বিশাল জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহনে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla