রানা সাত্তার
বাংলাদেশের প্রথম হাইব্রিড টেলিভিশন চ্যানেল ‘ভিওডি বাংলা’র ২য় বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নগরীর একটি স্থানীয় রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। ভিওডি বাংলার চট্টগ্রাম প্রতিনিধি আবদুস সাত্তারের সার্বিক ব্যবস্থাপনায় অভিনেতা ও উপস্থাপক ইফরাদ আবেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম,সংসদ সদস্য সাইদ আল নোমান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের ব্যুরো প্রধান অ্যাডভোকেট গোলাম মাওলা মুরাদ, সাবেক বিশ্ব ও বাংলাাদেশ প্রেস কাউন্সিলের নির্বাহী সদস্য এবং চট্টগ্রাম প্রেস ক্লাবের উপদেষ্টা মইনুদ্দীন কাদেরী শওকত, চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতি ও পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক এম.আলী হোসেন ও সিএমপির উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. আলমগীর।
এ ছাড়াও বক্তব্য রাখেন, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের সহযোগী অধ্যাপক ড. রাজিব হোসেন, আরটিভির ব্যুরো প্রধান মো. সাইফুল ইসলাম, এনটিভির মো. আলী রাশেদ, এটিএন নিউজের ইরফানুল হক, সিএইচডি টেলিভিশনের মোস্তফা জাহেদ, দৈনিক আজকের বাংলা ব্যুরো চিপ মোঃ ইসমাইল হোসেন ইমন, ঢাকা জার্নালের রিপোর্টার ও বিটিভির উপাস্থাপক আশিক আরেফিন, দৈনিক দেশ বর্তমানের জিয়াউল হক ইমন, দৈনিক সকালের সময়ের ব্যুরো চিপ এস এম পিন্টু, মোহনা টেলিভিশনের মো: রিয়াজ, ব্যাংকার উম্মে হাবিবা ও দৈনিক দক্ষিণ পূর্বের পারভেজ রেজা সহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের ঊর্ধ্বতন সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ এর আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি ভিওডি বাংলার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। অন্যান্য বক্তারা বলেন, দ্রুত ও বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনের পাশাপাশি দেশের প্রান্তিক মানুষের সুখ-দুঃখ গণমাধ্যমে তুলে ধরতে অনলাইন ও টেলিভিশন ভিত্তিক সংবাদমাধ্যমের অবদান অপরিসীম।
তারা আরও আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সংগঠক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম কর্তৃক প্রতিষ্ঠিত এই হাইব্রিড চ্যানেলটি আগামীতেও বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা বজায় রাখবে।
উৎসবমুখর পরিবেশে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও নৈশভোজের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটে।