1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘মহান নবী দিবস’ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সীতাকুণ্ড থানার ওসির নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, টাকা দাবি ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. মোহাম্মদ জকরিয়া যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘মহান নবী দিবস’ মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ২ সেপ্টেম্বর যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘মহান নবী দিবস’ আনোয়ারায় শঙ্খ নদের বেড়িবাঁধে ভাঙন, প্লাবনের শঙ্কা লোকালয়ে রাশিয়ার ড্রোন হামলার পর ইউক্রেনে বিশাল বিস্ফোরণ, নিহত ২৭ হোটেলের বারে কথা কাটাকাটি, ছুরিকাঘাতে যুবক নিহত; মারা গেলেন অভিযুক্তও রেল কর্মকর্তাদের যোগসাজশে চট্টগ্রাম-কক্সবাজার রেলের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ বিচারপতি মো. হাবিবুল গনি আপিল বিভাগের বিচারপতি হলেন

যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘মহান নবী দিবস’

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

বিশ্ব শান্তি ও নৈতিক সচেতনা সৃষ্টির লক্ষ্যে প্রিয়নবী হযরত মোহাম্মদ মোস্তাফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের) ইহজগতে আবির্ভাব দিবস ৫৭০ ইংরেজি ২৯ আগস্ট স্মরণে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘মহান নবী দিবস’ তথা ১৪৫৬তম সৌরবার্ষিক আবির্ভাব দিবস।

এ উপলক্ষে শনিবার (২৯ আগস্ট) বাংলাদেশ তরিকত পরিষদ (বিটিপি)’র উদ্যোগে ঢাকা হাইকোর্ট মাজার শরীফ মসজিদ থেকে দুপুর দেড়টায় এক বর্ণ্যঢ্য পদযাত্রা বের করা হয়। এতে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন দরবারের পীর সাহেব ও সর্বস্তরের আশেকে রাসুল স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পদযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তোপখানা রোড বাংলাদেশ মেডিকল এসোসিয়েশন (বিএমএ) অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে বিএমএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় মহানবীর আগমনী দিন ও এর তাৎপর্য বিষয়ক সেমিনার।

বিটিপি’র প্রেসিডিয়াম ও ঐতিহ্যবাহী চট্টগ্রাম দরবার শরীফের পীর আল্লামা ছৈয়দ জাফর ছাদেক শাহের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মাঝে জ্ঞানগর্ভ আলোচনা করেন বিটিপির প্রেসিডিয়াম মেম্বার সৈয়দ আলী রেজা পেহলবী হায়দার ও মুফতি মাওলানা মোখতার রেজা মাসুমী, বিটিপির সভাপতি পীর বশর খান্দানী, সাধারণ সম্পাদক শাহসুফি শামসুল আলম চিশতী, সহ-সভাপতি দ্বীন মোহাম্মদ চিশতি ও সাত্তার মোল্লা, যুগ্ম সম্পাদক আমিনুল এহসান ফেরদৌস, খুলানার ফকির কদম আলী চিশতি এবং বরিশালের বিশিষ্ট লেখক গবেষক নওশের ফারুকী।

বিটিপি যুব পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক ছৈয়দ ছরোয়ার আলম শাহ মিডুর সঞ্চালিত উক্ত সেমিনারে বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান ড. শাহ কাওসার মোস্তফা আবুল উলায়ী, গ্লবাল ইউনির্ভাসিটির ভাইস চ্যান্সেলর ড. আনিসুজ্জামান, ঢাবির আরবি বিভাগের অধ্যাপক বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী মেহেদী হাসান,
কলামিস্ট ড. মাসুম চৌধুরী, লেখক গবেষক মোস্তাক আহমদ, চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতি ও পূর্ব বাংলার সম্পাদক এম. আলী হোসেন, বিশিষ্ট ইসলামিক বক্তা শাহ সরোয়ার মোস্তফা আবুল উলায়ী, মোহাম্মদীয়া কাফেলা ঐক্য পরিষদের প্রধান খাদেম এ আর এম কামরুল ইসলাম
সহ বিভিন্ন পীর মাশায়েকগণ।

এতে বক্তারা বলেন, বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সা.) এর জীবনাদর্শ ও সুন্নাহ তার শিক্ষা ও আদর্শ আমাদের ব্যক্তি ও সমাজজীবনে সর্বদা অনুসরণীয়।

পরিশেষে সুলতানুল আরেফিন ক্যাডেট মাদ্রাসার ছাত্র-শিক্ষকের সমন্বিত দরুদ- ক্বিয়াম ও ড. শাহ কাওসার মোস্তফা আবুল উলায়ীর মোনাজাতের মধ্যদিয়ে দিনের আয়োজন শেষ হয়।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla