1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নগরীর ৬ টি থানা এলাকায় পানি বন্দি মানুষের মাঝে সিএমপি পুলিশ কমিশনারের পক্ষে ত্রাণ বিতরণ - পূর্ব বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

নগরীর ৬ টি থানা এলাকায় পানি বন্দি মানুষের মাঝে সিএমপি পুলিশ কমিশনারের পক্ষে ত্রাণ বিতরণ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা এলাকায় ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে আশ্রয় কেন্দ্রে অবস্থানরত ও দুর্যোগ কবলিত পানি বন্দি অসহায় ৭০০ (সাতশত)টি পরিবারের মাঝে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলীর পক্ষ থেকে ইতোমধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

১৪ জুলাই আরো ২০০(দুইশত) পরিবারের মাঝে সম্মানিত পুলিশ কমিশনারের পক্ষ থেকে বিতরণ করা হয়। খুলশী থানা এলাকায় ভারপ্রাপ্ত কর্মকর্তা‌ মোজাম্মেল হক ২০ পরিবার, বায়েজিদ বোস্তামী থানার ওসি মোঃ আব্দুল করিম ২০ পরিবার , পাঁচলাইশ থানা এলাকায় ওসি ,মোঃ জাহেদুল ইসলাম ২০ টি পরিবার ,হালিশহর থানার ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন ৪০টি পরিবার, আকবর শাহ থানার ওসি মোঃ কামরুজ্জামান  ৪০ টি পরিবার ।
এদিকে  ওইদিন বিকেলে ইপিজেড এলাকার আউটার রিং রোড সংলগ্ন বালুর মাঠ এলাকায় ওসি মুহাম্মদ আতিকুর রহমান (বিপিএম) এর নেতৃত্বে ৬০টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন বলে সিএমপি পুলিশ সদর দপ্তর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানিয়েছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla