1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
কুড়িগ্রাম সীমান্তে মোটরসাইকেলে মিললো ৬ কেজি ‘ভারতীয় গাঁজা’ - পূর্ব বাংলা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কালিহাতীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৩ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্ব পরীক্ষার ফল প্রকাশ বন্দরের ভাণ্ডার পরিচালক সালাহউদ্দিনের সম্মতিতে ৬৯ কোটি টাকার অনৈতিক চুক্তি ! কুড়িগ্রাম সীমান্তে মোটরসাইকেলে মিললো ৬ কেজি ‘ভারতীয় গাঁজা’ ঢাকা মহানগর পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ ফাইনালে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া টিম যৌথ চ্যাম্পিয়ান বাবুই পাখির বাসা গ্যাস সংকটে গাজীপুরে ১৮% কারখানায় ৩ দিনের ছুটি, বাড়ির পথে শত শত শ্রমিক জুলাই-যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে : মেয়র ডা. শাহাদাত হোসেন যমুনায় ভেসে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সীমান্তে মোটরসাইকেলে মিললো ৬ কেজি ‘ভারতীয় গাঁজা’

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬ কেজি ভারতীয় গাঁজা ও একটি পালসার (১৫০ সিসি) মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারি মোটরসাইকেল ও মাদক ফেলে পালিয়ে যায়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় চলমান চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে গত বুধবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটে লালমনিরহাট-১৫ বিজিবির অধীন গোড়কমন্ডল বিওপির টহলদল ফুলবাড়ী উপজেলার মধ্যটারী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় মোটরসাইকেলে আসা এক ব্যক্তিকে থামার সংকেত দিলে তিনি মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে এর তেলের ট্যাংক ও সিটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি পালসার (১৫০ সিসি) মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা ৬ কেজি ভারতীয় গাঁজার আনুমানিক মূল্য ২১ হাজার টাকা এবং জব্দ মোটরসাইকেলের মূল্য প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় জড়িত চোরাচালান চক্রের সদস্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। চোরাচালান, মাদক পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla