1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
লোহাগাড়ায় মাদকবিরোধী ঐক্য ম্যারাথন অনুষ্ঠিত - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি জাহেদুল কবির পিপিএম পদকে ভুষিত হলেন এবার বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পুলিশ সদস্যকে গাড়িতে তুলে নিয়ে হত্যার হুমকি !আসামি গ্রেপ্তার রন্ধ্রে রন্ধ্রে নিয়ন্ত্রণহীন দূর্নীতি, রুখবে কে ? দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ?

লোহাগাড়ায় মাদকবিরোধী ঐক্য ম্যারাথন অনুষ্ঠিত

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

 

‘যে মুখে ডাকে মা, সে মুখে মাদক না’—সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বানে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামের লোহাগাড়ায় অনুষ্ঠিত হয়েছে ‘মাদকবিরোধী ঐক্য ম্যারাথন’।১৪ আগষ্ট  শুক্রবার সকালে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ইয়াছিনের পাড়ায় এ কর্মসূচির আয়োজন করে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি, ইয়াছিনের পাড়া।

‘যে মুখে ডাকে মা, সে মুখে মাদক না’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত ম্যারাথনে এলাকার তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

শুক্রবার সকালে আমতলী সরকারি স্কুল মাঠ থেকে ম্যারাথনের দৌড় শুরু হয়। পরে অংশগ্রহণকারীরা বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে পূণরায় স্কুল মাঠে এসে ম্যারাথনটি সম্পন্ন করেন। পুরো আয়োজনজুড়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক ঐক্যের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আয়োজকরা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না; এর প্রভাব পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের ওপরও পড়ে। তাই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পরিবার, তরুণ সমাজ ও সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

তারা আরও বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়; প্রয়োজন পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা ও সামাজিক প্রতিরোধ। এ ধরনের কর্মসূচির মাধ্যমে এলাকার প্রতিটি মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার করার পাশাপাশি তরুণদের সুস্থ ও সুন্দর জীবন গঠনে উৎসাহিত করাই তাদের লক্ষ্য।

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদ আলী হোসাইন, কায়সার মাহমুদ, মোহাম্মদ মহসিন আকরাম, মো: মিনহাজুল ইসলাম, এডভোকেট মোরশেদুল ইসলাম, হাফেজ আহমেদ, মামুনুর রশীদ, আব্দুল মোমেন ও সোহেলুর রহমান প্রমুখ।

ম্যারাথনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla