1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন শুরু আজ - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রেল কর্মকর্তাদের যোগসাজশে চট্টগ্রাম-কক্সবাজার রেলের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ বিচারপতি মো. হাবিবুল গনি আপিল বিভাগের বিচারপতি হলেন ভয়াবহ বন্যায় নেপাল-চীনের ১৫০০ মানুষ নিখোঁজ ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন শুরু আজ নেপালে আকস্মিক বন্যায় নিহত ১৬, নিখোঁজ ৩৮৪ পর্যটক সমাজ আছে, মানুষ আছে, শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা? আড়াইহাজারে সুতার মিল থেকে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল ২ শিশুর মরদেহ বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপে চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার খলিলুর রহমানের প্রার্থী ঘোষণা রবিউল আউয়াল মাসে ১২দিন ব্যাপী মানবিক শিক্ষায় মুসল্লিদের উজ্জীবিত করছে নয়নজান জামে মসজিদ কমিটি

ত্রয়োদশ সংসদের তৃতীয় অধিবেশন শুরু আজ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

আজ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় এ অধিবেশন শুরু হবে। সংসদের এই অধিবেশনটি রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়েছেন, তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠনের বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে। বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নামের তালিকা পাওয়ার পরই কমিটিগুলোর গঠন চূড়ান্ত করা হবে।

তিনি জানান, অধিবেশনটি স্বাভাবিকভাবে ৫ থেকে ১০ দিনের মধ্যে শেষ হতে পারে। তবে প্রয়োজন হলে চলমান পরিস্থিতি বিবেচনায় অধিবেশনের সময় বাড়ানো হতে পারে।

এদিকে অধিবেশনকে কেন্দ্র করে জাতীয় সংসদ ভবন ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা, সমাবেশ, মিছিল এবং বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, অধিবেশন চলাকালে সংসদ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। কেউ আইন অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla