1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
সিআরবি রক্ষা মঞ্চের প্রতিবাদী সমাবেশ - পূর্ব বাংলা
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

সিআরবি রক্ষা মঞ্চের প্রতিবাদী সমাবেশ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

   সরকারি গেজেটে ঘোষিত ‘হেরিটেজ এলাকা’ সিআরবি রক্ষায় সিআরবি রক্ষা মঞ্চ – চট্টগ্রাম নগরীর সিআরবি সাত রাস্তার মোড়ে গত ১৯ এপ্রিল থেকে গতকাল রবিবার ৮৫তম দিনের মত ধারাবাহিক প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করছে। ‘সিআরবি রক্ষা মঞ্চ’ এর আহ্বায়ক এবং বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র-ট্রাস্ট এর চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তারা হেরিটেজ এলাকা সিআরবিতে যেকোন ধরনের স্থাপনা নির্মান বন্ধের আহ্বান জানান। পাহাড়-প্রকৃতি, প্রাকৃতিক বন ধ্বংস করে, বিভিন্ন জলাধার ভরাট করে, নদী থেকে অপরিকল্পিত বালি উত্তোলন করে এবং খাল নদীর গতিপথ ব্যক্তিগত স্বার্থে পরিবর্তন করার মাধ্যমে মানুষ প্রকৃতির কী পরিমান ক্ষতি করেছে তা’ দক্ষিণ চট্টগ্রামের চলমান ভয়াবহ বন্যায় প্রমান পাওয়া যাচ্ছে। অবিলম্বে এইধরনের প্রকৃতি বিনাশী পদক্ষেপ ও হেরিটেজ ধ্বংসের উদ্যোগ থেকে সরকার ও সংশ্লিষ্টদের সরে আসার আহ্বান জানান বক্তারা। সিআরবি রক্ষা মঞ্চের সদস্য-সচিব রিজওয়ানুর রহমান খান এর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা রাজা মিয়া, মশিউর রহমান খান, বন বিহারী চক্রবর্তী, রনি ইসলাম, সোহাইল উদ দোজা, দিলরুবা খানম ছুটি, শেখ মাহবুবুর রহমান, তাহমিদুল ইসলাম তামিম, এম. কাইছার উদ্দিন, মো. জানে আলম, অমৃতা সেন, শহিদুল ইসলাম রিপন ও শফিক ইসলাম অভি। বক্তারা চট্টগ্রাম নগরের বিদ্যমান জলাবদ্ধতা, অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে দক্ষিণ চট্টগ্রামের স্মরণকালের ভয়াবহতম বন্যকবলিত দুর্যোগ পরিস্থিতির কারণে সিআরবি রক্ষা মঞ্চের নিয়মিত অবস্থান কর্মসূচি সীমিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla