1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ফুটন্ত ফুলের মুক্ত প্রাণের উৎসব কাল - পূর্ব বাংলা
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লায়ন্স ক্লাব অব চিটাগং-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা ফুটন্ত ফুলের মুক্ত প্রাণের উৎসব কাল রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে: শিক্ষামন্ত্রী বিদ্যালয়  কল্পলোক আবাসিকে সিডিএ’র উচ্ছেদ অভিযান: নকশাবহির্ভূত ভবন সিলগালা, অবৈধ অংশ গুঁড়িয়ে দিল প্রশাসন এক হাজার টাকায় শুরু হতে পারে বিনিয়োগ: প্রমিয়ার ইউনিভার্সিটিতে ‘বৃদ্ধি’ ও ‘লংকাবাংলা’র মাস্টারক্লাস বন্দরে সাইবার নিরাপত্তা ব্যবস্থা চালু লায়ন্স জেলা ৩১৫-‌বি৪ এর ক্লাব অ‌ফিসার্স স্কু‌লিং প্রোগ্রাম ‌সমাপ্ত পটিয়ায় ট্রাক থেকে চুরির সময় চোরাইমাল ও সিএনজিসহ ১ আটক পতেঙ্গায় চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ ইকবাল হোসের মৃত্যু

ফুটন্ত ফুলের মুক্ত প্রাণের উৎসব কাল

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগরের সভা ৩ জুলাই শুক্রবার মহানগর কার্যালয়ে চট্টগ্রাম মহানগরের পরিচালক আরিফুল ইসলাম ইরফানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগরের পরিচালক (দফতর) সায়মন রহমান সিয়ামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, মুহাম্মদ শাহিন রেজা, শান্ত সরকার, মুহাম্মদ রাসেল, হোসাইন মোবারক, মুহাম্মদ বেলাল।

সভায়  ৪ জুলাই শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে ফুটন্ত ফুল নজরুল অলিম্পিয়াড-২৫ এর পুরষ্কার বিতরণ ও মুক্ত প্রাণের উৎসব অনুষ্ঠান সফলকল্পে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। উল্লেখ্য যে, অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষানুরাগী ও সমাজসেবক মুহাম্মদ শাহজাহান লিটন। বিশেষ অতিথি থাকবেন সংগঠক এম এ সবুর,  উপদেষ্ঠা আলহাজ মুহাম্মদ মহিউদ্দিন, অধ্যাপক জয়সেন ভিক্ষু, অ্যাড. জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যাপক মোক্তার উদ্দিন, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, আলহাজ্ব ইসতিয়াক মুহাম্মদ মুছা, চবির ডেপুটি রেজিস্ট্রার গাজী মোহাম্মদ নুরউদ্দিন, হিজরি নববর্ষ উদযাপন পরিষদের মহাসচিব এনামুল হক ছিদ্দিকী, ডা. স্বপ্নীল বড়ুয়া বাধন।

আলোচক থাকবেন, ড. নূ ক ম আকবর হোসেন, প্রফেসর মাঈনুল ইসলাম, প্রফেসর ইসতিয়াক রেজা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রফেসর কাজী আসিফ আশরাফী। ফুটন্ত ফুলের আসর চট্টগ্রাম মহানগরের পরিচালক আরিফুল ইসলাম ইরফান ও নজরুল অলিম্পিয়াডের পরিচালক মুহাম্মদ শাহিন রেজা সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla