1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৫২ খ) প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম নাসির উদ্দিন সমীপে - পূর্ব বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চাঁদার উপর ভর করে পতেঙ্গায় চলছে অবৈধ গাড়ী, ভাগ যায় ঘাটে ঘাটে  বন্দরের সাবেক কর্মকর্তা এনামুল করিমের অঢেল সম্পদ চবি সিনেটে চাটগাঁর ৫ সিংহপুরুষ: স্পিকারের মনোনয়নে উৎসবমুখর পাহাড়ের রাজনীতি! টেকনাফে ৩কোটি টাকার ইয়াবাসহ ২জন মাদককারবারি আটক কওমি শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ: ফ্রান্সে চার দিনে ৪০ জনের মৃত্যু. সিডিএ’র ২৭৭৯ কোটি টাকার প্রকল্পে নিম্নমানের সামগ্রী ব্যবহার ! অভিযোগের তীর পিডি রাজিব দাশের দিকে শিশু ক্যান্সার সম্মেলনে যোগ দিতে সাংবাদিক ওসমান গনি মনসুরের মঙ্গোলিয়া যাত্রা  ভূ-রাজনৈতিক সংকট ও দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করল বিএসসির জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা” বিশ্ব মেরিটাইম ইতিহাসে এক অনন্য ক্রাইসিস ম্যানেজমেন্টের দৃষ্টান্ত সিডিএ-তে ১৯৩ কোটি টাকার ভেরিয়েশন প্রস্তাব মন্ত্রণালয়ে প্রেরণ করে অনুমোদন করার মাধ্যমে অর্থ ভাগাভাগি করার জন্য পায়তারা করা প্রসঙ্গে পিডির ব্যাখ্যা

ঠান্ডা মিয়ার গরম কথা ( ৩৫২ খ) প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম নাসির উদ্দিন সমীপে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

মাননীয়,
প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম নাসির উদ্দিন সমীপে,
শ্রদ্ধেয় নাসির ভাইজানরে,
গরম গরম কথার শুরুতেই আমার লাখ কোটি সালাম জানিবেন।আশা করি আল্লাহ মালিকের অপার মহিমায় ভালো থাকিয়া দেশের এই ভয়াবহ ক্রান্তিকালে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করিয়া নানান কৌশল তৈরী ও বাস্তবায়ন করিয়া ভালোই আছেন।আমিও গ্রাম বাংলার এক মফস্বল শহরে থাকিয়া খাইয়া না খাইয়া ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো বাঁচিয়া আছি। গেলবার অলি আহাদের মেয়ে সাবেক সংসদ সদস্য ব্যারিষ্টার রুহিন ফারহানা সমীপে ঠান্ডা মিয়ার গরম কথা লিখিবার সময় এইবার আপনার সমীপে লিখিব বলিয়াছিলাম বলিয়াই লিখিতেছি বলিয়া রাগ করিবেন, বরং মনোযোগ সহকারে পড়িয়া দেখিবেন যাহা প্রয়োজন তাহা করিবেন। ভুল হইলে নিজগুণে ক্ষমাও করিয়া দিবেন।ভাইজানরে,আপনি হইলেন, বর্তমানে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) । বাংলাদেশ সরকারের একজন অবসরপ্রাপ্ত সচিব আপনি। কর্মজীবনের শুরুতেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও কিছুদিন শিক্ষকতা করিয়াছেন।কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলার  আপনি কৃতি সন্তান আপনি।অসংখ্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করিয়া দেশজুড়িয়া আপনি খ্যাতি অর্জন করিয়াছেন।

আপনি ২০২৪ সালের ২১ নভেম্বর বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসাবে নিয়োগ পাইয়া ও ২৪ নভেম্বর শপথ গ্রহণ করিয়া সিইসির দায়িত্ব পালন করিয়া আসিতেছেন।

ভাইজানরে,

দেশ স্বাধীনতার পর এই প্রথম গণভোট ও সংসদ নির্বাচন অনুষ্ঠান এক সাথে আপনি সম্পন্ন করিয়াছেন। দুনিয়াতে এই রকম ইলেকশান একটি বিরল ঘটনা।  দেশ জুড়িয়া নির্বাচন লইয়া নানান ধোঁয়াশা থাকিলেও যথা সময়ে তুলনামুলকভাবে সুষ্টু নির্বাচন কীভাবে করিতে হয় তাহা জাতিকে দেখাইয়া দিয়াছেন ।

ভাইজানরে,

দেশের ১৪ হাজার সাংবাদিক আপনাদের নিয়ম কানুন মানিয়া  সাংবাদিক পরিচয়পত্র পাইবার জন্য অনলাইনে আবেদন করিয়াছেন। কাজটি অতি বাস্তব ও ডিজিটাল হইলেও সাংবাদিক নেতাদের চাপে পড়িয়া পূর্বের নিয়মে ফিরিয়া গেলেন কেন ? সাংবাদিক নেতাদের আপনারা যুক্তি দিয়া কেন সঠিকতা বুঝাইতে পারিলেন না  ? যাহারা অনলাইনে আবেদন করিয়াছে তাহারাতো হয়রানীর শিকার হলো, তাই না। ১৪ হাজার সাংবাদিকদের কাছে আপনাদের অবস্থান কেমন জানি হইল না ? যাহা করিবেন যেখান থেকে আর পিছু হটিবেন না। এইবার সাংবাদিক পরিচয় পত্র বন্টনে ব্যাপক বিশৃংখলা ও অনিয়ম হইয়াছে। বিষয়টি সাংবাদিকেরা কখনো ভুলিবেন না।

ভাইজানরে ,

দেশে স্মরণ অতীতকালের মধ্যে সেরা ভোট হইয়াছে। যাহারা ভোটের আগে বোরকা, ব্যালেট, সীল ছাপাইয়া আপনার নির্বাচনকে বিতর্কিত করিতে চাহিয়াছিল তাহাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন। সামনে পৌর, সিটি কর্পোরেশন, উপজেলা ও ইউপি নির্বাচন এমনভাবে করুন যাহাতে দেশবাসী আপনার আজীবন মনে রাখিতে পারে। যদি কোন কারণে সুষ্টু ও অবাধ করিতে নির্বাচন করিতে বিঘ্ন হইবে মনে হয় তাহা  হইলে জাতির সামনে ভাষন দিয়া বিদায় নেয়া অনেক ভালো হইবে বলিয়া আপনার শুভাকাঙ্কীরা বলিতেছে।

আজ আর না। আপনার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনায় ইতি আপনারই গ্রাম বাংলার অখ্যাত ঠান্ডা মিয়া গ্রন্থনা: ম. আ. হ  তারিখ ২০ ফ্রেব্রুয়ারী ২৬

আগামী সংখ্যায় সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান সমীপে ঠান্ডা মিয়ার গরম কথা (২৫৩) সম্প্রচার করা হইবে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla