1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
পূর্ব বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক জাফর হায়াতের ১১তম মুত্যুবার্ষিকী পালন - পূর্ব বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উৎসব বঙ্গবীর ওসমানী‘র ১০৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী চার শর্ত পূরণ না করলে প্রকল্প অনুমোদন দেওয়া হবে না : অর্থমন্ত্রী রাজনীতিতে সংকট, দেশ বাঁচাবে কে? গ্যাস-বিদ্যুৎ-পানির সংকট ও অব্যবস্থাপনায় ডেমোক্রেটিক লীগের উদ্বেগ চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সীতাকুণ্ড থানার ওসির নাম-ছবি ব্যবহার করে প্রতারণার চেষ্টা, টাকা দাবি ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার আন্তরিকভাবে কাজ করছে: ড. মোহাম্মদ জকরিয়া যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপিত হলো ‘মহান নবী দিবস’ মাদ্রাসার ৫ম ও ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু ২ সেপ্টেম্বর

পূর্ব বাংলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক জাফর হায়াতের ১১তম মুত্যুবার্ষিকী পালন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১১ মে, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

জাফর হায়াত নির্লোভ, সাহসী ও পরোপকারী মানুষ ছিলেন। মানুষ ও দেশের কল্যাণে তার মনোভাব ছিল অবিচল । ‘৭১ এর মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান রয়েছে। সাপ্তাহিক পূর্ব বাংলা ও ডেইলি ইস্টার্ন নিউজ পত্রিকার তিনি প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ছিলেন। মূলধারার সাংবাদিকতায় তিনি সবসময় নিমগ্ন ছিলেন । ২০১৫ সালে ১১মে ঢাকার একটি আবাসিক হোটেলে  তিনি  স্ট্রোক করে মারা যান।

জাফর হায়াতের ১১তম মুত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণ সভায় বিদগ্ধ আলোচক গণ উপরোক্ত কথা বলেন।এর আগে তাঁর রুহের মাগফেরাত কামনায় খতমে কোরান পাঠ করা হয়।

পূর্ব বাংলা পত্রিকার সম্পাদক ও চট্টগ্রাম এডিটরস ক্লাবের সভাপতি এম. আলী হোসেন এই দোয়া মাহফিল ও স্মরণ সভায় সভাপতিত্ব করেন। আইনকন্ঠ সম্পাদক এড. ফয়েজুর রহমান বেলালের সঞ্চালনায় এই সভায় প্রধান অতিথি ছিলেন  বিশ্ব প্রেস কাউন্সিল ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক নিবার্হী সদস্য মইনুদ্দীন কাদেরী শওকত ।

প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মাহাবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব হাফেজ আমান উল্লাহ।

,স্মরণ সভায় আরো আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক মিলন বড়ুয়া, ডা. ডি কে ঘোষ, সাংবাদিক সাহিন আহমেদ, সাংবাদিক ও লেখক সাবের আহমদ চৌধুরী ও তরুন সাংবাদিক আসাদুল ইসলাম আজাদ ।

সভা শেষে মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ ফজলুল কাদের।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla