1. banglapostbd@gmail.com : admin :
  2. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
সূফিবাদ : ইসলামের উদারবাদী দর্শন - মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
মধ্যপ্রাচ্য উত্তেজনা: জেবেল আলি বন্দরে আটকে থাকা জাহাজের সঙ্গে সার্বক্ষণিক বিএসসির এমডির যোগাযোগ রেলকে আধুনিকায়ন ও দেশব্যাপী বিস্তৃত করার আহবান আরজেএ’র দেশে কর্মসংস্থান বাড়ানো সরকারের অগ্রাধিকার: অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলোর ভাগ্য এখন বিএনপির হাতে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারীর মেয়ে ‘ট্যালেন্টপুলে বৃত্তি’ পেয়েছে ডা: কামরুন নাহার দস্তগীরকে চট্টগ্রাম থেকে সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে দেখতে চায় চট্টগ্রামবাসী ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত পাহাড় কাটার দায়ে বিপিসিকে সাড়ে ৯ লাখ টাকা জরিমানা নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির ৩ সচিবকে বদলি

সূফিবাদ : ইসলামের উদারবাদী দর্শন – মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

ইসলামের উদারবাদী শান্তিকামী দর্শনের নাম সুফিবাদ। অথচ এই সুফিবাদী ঘরানার লোকেরাই সারা দেশে আক্রান্ত হচ্ছে। অসংখ্য সুফিবাদী আস্তানা মাজার শরিফ, দরগাহ খানকাহ বাতিল বিকৃত মতাদর্শী গোষ্ঠী কর্তৃক আক্রান্ত ও হামলার লক্ষ্যবস্তু হওয়ায় সুফিবাদী জনতা আজ ক্ষোভে ফুঁসছে। সারা দেশে মব সন্ত্রাস সৃষ্টি করে বহু সুন্নি আলেমের ওপর হামলার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটে চলেছে। বর্তমান সরকার এর কোনো প্রতিকার করতে পারছে না। গাজীপুরে ছাত্রসেনার সাবেক নেতা মসজিদের এক খতিব মাওলানা রঈস উদ্দিনকে নির্মমভাবে পিটিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ তা চেয়ে চেয়ে দেখেছে। ইমাম রঈস উদ্দিন হত্যাকারীদের বিচার এখনো হয়নি। বিচারের বাণী যেন নীরবে নিভৃতে কাঁদছে। অতীব দুঃখজনক যে, এ সরকারের আমলে কবরের লাশও নিরাপদ নয়। কবর থেকে লাশ তুলে উল্লাস করে পুড়িয়ে ফেলার নির্মম ঘটনাও ঘটতে দেখেছি আমরা। সরকার শুধু মুখে হুংকার ছাড়ে। বাস্তবে অপরাধীদের বিচারে এগিয়ে আসছে না। চট্টগ্রাম নগরের বাকলিয়াস্থ কল্পলোক সরকারি মডেল মসজিদের ইমাম মাওলানা আবু আহমদ আযহারীকে ভয়ভীতি দেখিয়ে গত বছরের ৫ আগস্ট থেকেই মসজিদে যেতে দিচ্ছে না স্থানীয় বাতিল চক্রটি। বোয়ালখালীর নিরীহ নিরপরাধ সুন্নি আলেম মাওলানা আবু নাছের জিলানীকে মিথ্যা সাজানো মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। অথচ সরকার ষড়যন্ত্রকারী বা চক্রান্তকারীদের আইনের আওতায় আনতে ব্যর্থ হচ্ছে।
গত বছরের রাজনৈতিক পালাবদলের দিন থেকেই চট্টগ্রামসহ সারা দেশে বহু মাদ্রাসার সুন্নি মতাদর্শী অধ্যক্ষকে মাদ্রাসায় যেতে দেওয়া হচ্ছে না। অনেক সুন্নি আলেম অধ্যক্ষ আজ চাকরিহারা। তাদেরকে প্রতিনিয়ত হুমকি ধমকি দিয়ে মাদ্রাসাছাড়া করা হয়েছে। বহু সুন্নি মসজিদ থেকে সুন্নি মতাদর্শী ইমাম খতিবদের জোরপূর্বক সরিয়ে দিয়ে মসজিদগুলো বাতিলরা দখলে নিয়েছে। চন্দনাইশের রসুলাবাদ ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আ ন ম আহমদ রেজা নকশবন্দিকে ভয়ভীতি প্রাণনাশের হুমকি দিয়ে মাদ্রাসা অধ্যক্ষ থেকে অপসারণের পাঁয়তারা আমরা দেখছি। অন্যদিকে আরেক সুন্নি আলেম চন্দনাইশ জাফরাবাদ ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা আবদুল গফর রিজভিকে দীর্ঘদিন ধরে মাদ্রাসায় দায়িত্ব পালন করতে দিচ্ছে না বাতিল চক্রটি। তাঁর অপরাধ তিনি শীর্ষস্থানীয় সুন্নি আলেম ও বক্তা অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হোসাইন আলকাদেরীর জামাতা এবং জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ছাত্র। জামেয়াসহ সুন্নি মাদ্রাসাগুলোর ছাত্ররা আজ সর্বত্র কোণঠাসা হয়ে পড়েছে। এভাবে আরও অনেক দৃষ্টান্ত দেয়া যায়। সিলেটের শাহ পরান (রহ.) এর মাজারের ওরশ শরীফে হামলা করা হয়েছে এবং ভক্তদেরকে মারধর করা হয়েছে। মাইকে ঘোষণা দিয়ে কুমিল্লার ৪টি মাজারে হামলা করার মতো দুঃসাহস দেখিয়েছে সুন্নি বিদ্বেষী চক্রটি। দৈনিক প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী বিগত ১ বছরে সারাদেশে শতাধিক মাজারে হামলা, লুটপাট ও অগ্নি সংযোগ করা হয়েছে। আরো বহু স্থানে মাজার খানকা আক্রান্ত হয়েছে বাতিলদের দ্বারা। এমনকি চট্টগ্রামের আধ্যাত্মিক প্রাণকেন্দ্র মাইজভা-ার শরীফে হামলার হুমকিও দেওয়া হয়েছে। আমরা গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, বাউল সুফি সাধকরাও আজ আক্রান্ত হচ্ছে সারা দেশে। বাউল সাধকদের দাড়ি-চুল কেটে দেয়ার মতো ন্যক্কারজনক ঘৃণ্য ঘটনাও আমরা লক্ষ্য করে আসছি। অথচ সরকার বরাবরই চুপ থেকেছে। চিহ্নিত অপরাধীদের বিচার করছে না। একটি দেশে নানা মত মতাদর্শের লোক থাকবে এটাই স্বাভাবিক। এই ধর্মীয় সাংস্কৃতিক বৈচিত্র্য উপেক্ষা বা অবজ্ঞার সুযোগ নেই। দেশটা সবার। সবাই যাতে স্বাধীনভাবে ধর্মকর্ম আচার উৎসব পালন করতে পারে সেই সুযোগ ও নিশ্চয়তা দিতে হবে সরকারকে। উগ্রবাদী গোষ্ঠীকে প্রতিরোধ করতে হবে সম্মিলিত উপায়ে। সারা দেশে যুগ যুগ ধরে চলতে থাকা ওয়াজ-ওরশ মাহফিলে আজ ওরা বাধা দিতেও পিছপা হচ্ছে না। ওদের দাপটে-হিং¯্রতার মুখে আজ সত্যি বড় অসহায় আমরা। প্রতিবাদ কিংবা প্রতিরোধের শক্তিও আমরা দেখাতে পারছি না। দেশে সুন্নি সুফিবাদী তরিকতপন্থী জনতার ওপর নেমে আসা দুঃখ দুর্দশা হামলা নিপীড়ন আর বাধাহীনভাবে চলতে দেয়া যায় না। এবার আমাদের নীরবতা ভেঙে জেগে উঠতে হবে। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। পেছনে যাওয়ার আর রাস্তা খোলা নেই। এবার তাকাতে হবে সম্মুখ পানে। অস্তিত্ব রক্ষার স্বার্থে বীরদর্পে সমস্ত বাতিলদের মোকাবিলা করার সময় এসেছে আজ। সুন্নি সুফিবাদী তরিকতপন্থী জনতার স্বকীয় অস্তিত্ব রক্ষায় ঘুরে দাঁড়ানো ছাড়া বিকল্প পথ আজ খোলা নেই। সম্মিলিত বাতিল গোষ্ঠী সুন্নি মাজারপন্থি ছাত্র উলামা জনতার বিরুদ্ধে আজ একাট্টা হয়ে মাঠে নেমেছে। তারা প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে হুংকার ছাড়ছে। তবুও কী আমরা নীরব চুপ হয়ে থাকবো? আজ দরকার ভেদাভেদ অনৈক্য সংকীর্ণতা ভুলে সুন্নি সুফিবাদী জনতার মহাঐক্য ও জাগরণ। আমাদেরকে মজবুত সীসাঢালা ঐক্য গড়ে তুলতে হবে। না হয় আগামী দিনে আমাদের ওপর আরও বহুমুখী বিপদ-বিপর্যয়ের খড়গ নেমে আসবে Ñ সন্দেহ নেই। তাই এই মুহূর্তে প্রয়োজন সুন্নি সুফিবাদী ওলামা ছাত্রজনতার মজবুত ঐক্য ও মহাজাগরণ। না হয় আগামী দিনে আরো চরম প্রতিকূলতার মুখোমুখি হওয়ার আশংকা উড়িয়ে দেওয়া যায় না।
সুন্নি সুফিবাদীরা ইসলামের শান্তিবাদী উদারধারার চর্চা করে আসছে। ইসলামের শান্তি সম্প্রীতি ও ঐক্যের ওপর জোর দেয় সুফিবাদীরা। তাই দেশে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী ইসলামের প্রচার প্রসার করা জরুরি। আজকের অশান্ত দেশ ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদী ইসলামকে এগিয়ে নিতে হবে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla