1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
৭২ বিলিয়ন ডলারে ‘ওয়ার্নার ব্রাদার্স’ কিনছে নেটফ্লিক্স! - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

৭২ বিলিয়ন ডলারে ‘ওয়ার্নার ব্রাদার্স’ কিনছে নেটফ্লিক্স!

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

স্ট্রিমিং জগতের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তিগুলোর মধ্যে অন্যতম একটি চুক্তি সম্পন্ন হলো। দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে নেটফ্লিক্সের প্রতিযোগী ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি ও ফিল্ম স্টুডিও এবং স্ট্রিমিং বিভাগকে ৭২ বিলিয়ন ডলারের বিনিময়ে অধিগ্রহণ করতে সম্মত হয়েছে। এই চুক্তির ফলে গেম অব থ্রোনস, হ্যারি পটার, ডিসি কমিকস এবং এইচবিও ম্যাক্সের মতো বিশ্বের সবচেয়ে মূল্যবান কনটেন্ট ও ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা চলে যাবে নেটফ্লিক্সের হাতে।

এই অধিগ্রহণ হলিউডে ক্ষমতার ভারসাম্যকে নাটকীয়ভাবে বদলে দেবে। এতদিন নিজস্ব কনটেন্টের মাধ্যমে আধিপত্য ধরে রাখা নেটফ্লিক্স এবার ওয়ার্নার ব্রাদার্সের এক শতাব্দীর পুরনো ক্লাসিক লাইব্রেরির সঙ্গে তাদের বিশ্বখ্যাত সিরিজ যেমন— স্কুইড গেম এবং স্ট্রেঞ্জার থিংস-এর মতো জনপ্রিয় ওয়েব সিরিজগুলোকে একত্রিত করবে।

নেটফ্লিক্সের কো-সিইও টেড সারান্ডোস এক বিবৃতিতে বলেন, ‘আমাদের লক্ষ্য সবসময়ই বিশ্বকে বিনোদন দেওয়া। ওয়ার্নার ব্রাদার্সের অবিশ্বাস্য লাইব্রেরি—যা ‘ক্যাসাব্ল্যাঙ্কা’ থেকে শুরু করে ‘হ্যারি পটার’ এবং ‘ফ্রেন্ডস’ পর্যন্ত বিস্তৃত—তার সঙ্গে আমাদের সংস্কৃতি-নির্ধারণকারী টাইটেলগুলোকে একত্রিত করে আমরা দর্শকদের আরও ভালোভাবে বিনোদন দিতে পারব।’

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla