1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
জন্মদিনে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত আসলাম চৌধুরী - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

জন্মদিনে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত আসলাম চৌধুরী

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

সীতাকুণ্ড প্রতিনিধি

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম-মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ ৫৯ তম জন্মদিনে নেতাকর্মীদের ফুলেল ভালবাসায় সিক্ত হয়েছেন। রাত ১২.০১ মিনিটে কেক কাটার মধ্য দিয়ে নেতাকর্মীরা তাদের প্রিয় নেতার জন্মদিন উদযাপনের আনুষ্ঠানিকতা পরবর্তীতে সকালে তার ফৌজদাহাটস্থ নিজ বাস ভবনে তাকে ফুল দিয়ে বরণ শেষে দোয়া ও মোনাজতের মধ্য দিয়ে নেতাকর্মীরা আসলাম চৌধুরীর দীর্ঘায়ু, সুস্থতা ও সফলতা কামনা করেন। এসময় দোয়া মাহফিলে অংশ নেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ কমল কদর, সদস্য সচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন, বিএনপি নেতা জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক জহুরুল আলম জহুর, ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন, খ.ম. নাজিম উদ্দিন, মোঃ জাহাঙ্গীর, বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালামত উল্ল্যাহ, মোঃ মুজাহির উদ্দিন আশরাফ, ইদ্রিস মিয়া মনির, বারৈয়াঢালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম, সৈয়দপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী এনামুল বারী, সাধারণ সম্পাদক এড. আইনুল কামাল, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ফজলুল করিম চৌধুরীসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় আসলাম চৌধুরী বলেন, সীতাকুণ্ড তথা সারাদেশের মানুষের যাতে সেবা করতে পারি সেজন্য সবাই দোয়া করবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি আপনাদের ভালবাসায় অভিভূত।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla