1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার - পূর্ব বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৪৪৪ বার পড়া হয়েছে

৩ বছর পর আবারও খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। রবিবার (১৭ ডিসেম্বর) মালয়েশিয়ায় এ বিষয়ে সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ।  আর এ মাসেই কর্মী পাঠানো শুরু হবে বলেও আশাবাদ তার। 

শুক্রবার (১৭ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ভবনে সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব জানান তিনি। মন্ত্রী বলেন, গ্রিসে কর্মী পাঠানোয় সমঝোতা সই হবে আগামী ফেব্রুয়ারিতে।

২০১৮ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দিয়েছিল মালয়েশিয়া। অনেক আলাপ-আলোচনার পর এ মাসের শুরুতে আবারও কর্মী নেওয়ার সিদ্ধান্তের কথা জানান দেশটির মানবসম্পদ বিষয়ক মন্ত্রী। শুক্রবার সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ মন্ত্রী জানালেন, এজন্য সমঝোতা স্মারক সই হবে আগামী রবিবার।

প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ বলেন, একবার এমওইউ (সমঝোতা স্মারক) সই হয়ে গেলে আমাদের অপারেশন কীভাবে হবে সেটা সর্ট আউট করতে খুব বেশি একটা সময় লাগবে না। এ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা যা কিছু প্রস্তাব করেছি, সেখানে সিন্ডিকেটের কোনো সুযোগ আমরা করে দিইনি।’সবটুকু জানতে ক্লিক করুন

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla