1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঈদে মিলাদুন্নবির ছুটি ২০ অক্টোবর - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

ঈদে মিলাদুন্নবির ছুটি ২০ অক্টোবর

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ৪৬৮ বার পড়া হয়েছে

সরকার পবিত্র ঈদে মিলাদুন্নবির (সা.) ছুটি ১৯ অক্টোবরের পরিবর্তে আগামী ২০ অক্টোবর (বুধবার) পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে। গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, অ্যালোকেশন অব বিজনেস অ্যামং দ্য ডিফারেন্স মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশন্স-এর জনপ্রশাসন মন্ত্রণালয় অংশে ৩৭ নম্বর ক্রমিকের বিধানে দেওয়া ক্ষমতাবলে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) উপলক্ষে সরকারি ছুটি আগামী ১৯ অক্টোবরের পরিবর্তে ২০ অক্টোবর পুনর্নির্ধারণ করা হলো।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর সন্ধ্যায় অনুষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় জানানো হয়, বাংলাদেশের আকাশে কোথাও সফর মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসেবে ২০ অক্টোবর ঈদে মিলাদুন্নবি (সা.) পালিত হবে।সবটুকু জানতে ক্লিক করুন

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla