1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামের ব্যবসায়ীরা ভ্যাট-ট্যাক্স মওকুফ চান সাথে প্রণোদনার দাবিও - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

চট্টগ্রামের ব্যবসায়ীরা ভ্যাট-ট্যাক্স মওকুফ চান সাথে প্রণোদনার দাবিও

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৫১৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি

করোনাভাইরাসে কারণে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের ব্যবসায়ীরা ভ্যাট-ট্যাক্স মওকুফ করে প্রণোদনার দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম মহানগর শাখা। বুধবার ৪ আগস্ট সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে দোকান মালিক সমিতির সভাপতি ছালামত আলী বলেন, করোনার সংক্রমণ শুরু হওয়ার পর থেকে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। নগরীতে প্রায় সাড়ে তিন লাখ ব্যবসায়ী, দোকান মালিক আছেন। আর এ খাতে ১০ লাখ কর্মচারী আছেন। করোনার কারণে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই পরিস্থিতিতে তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি এই খাত সংশ্লিষ্ট অন্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই কারণে তারা প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন দাবি জানিয়েছেন।

দাবিগুলো হল- ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, দোকান মালিকদের ভ্যাট-ট্যাক্স মওকুফ করে প্রণোদনার আওতায় আনা, ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্সের ফি কমানো, মালিকদের উপর সরকার নির্ধারিত ইনকাম ট্যাক্স মওকুফ করাসহ অন্যান্য ফি মওকুফ, বাংলাদেশ ব্যাংক কর্তৃক বাণিজ্যিক ও তপসিলি ব্যাংকে কম সুদে ও সহজ শর্তে এসএমই লোন পুনরায় চালু করা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুপ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কোরশেদ আলম, সহ-সভাপতি আবছার হাসান চৌধুরী, আহম্মদ রশীদ আমু, হারুনুর রশীদ প্রমুখ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla