1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
চট্টগ্রামে আজও ১১ মৃত্যু, শনাক্ত আরও বেড়েছে - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

চট্টগ্রামে আজও ১১ মৃত্যু, শনাক্ত আরও বেড়েছে

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৪৪৮ বার পড়া হয়েছে

টানা দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামে করোনা কেড়ে নিল ১১ জনের প্রাণ। ১১ মৃত্যুর মধ্যে ৪ জন মহানগরের এবং ৭ জন উপজেলার বাসিন্দা। একই সময়ে আরও বেড়েছে করোনা শনাক্ত। আগেরদিন ৭২৭ শনাক্ত হলেও তা বেড়ে দাঁড়িয়েছে ৯৮৫ জনে। যাদের মধ্যে নগরের ৬৯২ জন এবং উপজেলা পর্যায়ের ২৯৩ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত বেড়ে ৮৩ হাজার ৮৭১ জন। এর মধ্যে নগরে ৬২ হাজার ৭৮০ জন এবং উপজেলা পর্যায়ে ২১ হাজার ৯১ জন। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ৯৮৪ জন মারা গেছেন। এদের মধ্যে নগরের ৫৮৭ এবং উপজেলার বাসিন্দা ৩৯৭ জন।

সোমবার (২ আগস্ট) চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। তিনি বলেন, এদিন চট্টগ্রামের ৭টি ও কক্সবাজারের ১টি ল্যাবে ২ হাজার ৭৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৯৮৫ জনের।

ল্যাবভিত্তিক ফলাফলে জানা যায় ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে (বিআইটিআইডি) ৩৩৮ জনের নমুনা পরীক্ষায় ১৪৯ জনকে করোনার জীবাণুবাহক হিসেবে শনাক্ত করা হয়েছে। যাদের মধ্যে ১৪২ জনই নগরের এবং ৭ জন উপজেলার। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ৪৭৬ জনের নমুনা পরীক্ষায় নগরের ১৩৭ জন ও উপজেলার ৪৭ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়।

অন্যদিকে, এদিন ১ হাজার ৪৮ জনের এন্টিজেন টেস্ট করানো হয়। এর মধ্যে ২৮১ জনের নমুনায় করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে ৮১ জন নগরের এবং ২০০ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার।

কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের ১৩ জনের নমুনা পরীক্ষা করে উপজেলার ২ জনের নমুনায় করোনার উপস্থিতি পাওয়া গেছে।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ১৪ জনের নমুনা পরীক্ষা করে ১৩ জনের দেহেই ভাইরাসটির উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে নগরীর ১১ জন ও উপজেলার ২ জন।

নগরীর বেসরকারি ল্যাবগুলোর মধ্যে ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩২৪টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১৫২ জনকে করোনার জীবাণু বাহক হিসেবে শনাক্ত করা হয়। এদের মধ্যে ১৩৭ জন নগরের এবং ১৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি ৩৩৪ জনের নমুনা পরীক্ষা করে ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৫১ জনই নগরের, বাকি ১২ জন উপজেলার। মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে ৬৮ জনের নমুনা পরীক্ষা করে নগরের ৩৭ জন ও উপজেলার ১ জনকে করোনার জীবাণুবাহক হিসেবে শনাক্ত করা হয়। ইপিক হেলথ কেয়ার ল্যাবে ১৭১টি নমুনা পরীক্ষা করে ১০৩ জনের দেহে করোনার বিষ পাওয়া গেছে। যাদের ৯৬ জনই নগরের, বাকি ৭ জন উপজেলার।সবটুকু জানতে ক্লিক করুন

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla