1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
নওগাঁয় বাঁশ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে এক যুবকের মৃত্যু - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

নওগাঁয় বাঁশ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে এক যুবকের মৃত্যু

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ বৃহস্পতিবার, ৬ মে, ২০২১
  • ৬৩৯ বার পড়া হয়েছে

আলহাজ্ব বুলবুল চৌধুরী

নওগাঁর পত্নীতলায় উপজেলার আমাইড় এলাকায় বাঁশ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে রাজু হোসেন (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় পুলিশ ২জনকে আটক করেছে।
জানা গেছে, বুধবার সকালে উপজেলার আমাইড় ইউপির ডাসনগর দিঘিপাড়া গ্রামের আফজাল হোসেন (৫৫) ও তার ছেলে রাজু হোসেন (২১) বাড়ির পার্শ্ববর্তী বিদ্যুতের তারে হেলে যাওয়া বাঁশ কাটাকে কেন্দ্র করে
একই এলাকার মৃত ছহির উদ্দীনের ছেলে আলম, ছালাম ও তাদের ছেলে মুকুল, মামুন সহ অন্যান্যরা সংঘবদ্ধ হয়ে আফজাল ও তার ছেলে রাজুর উপর চড়াও হয়ে মারপিট করে। এ সময় তারা আহত হলে গ্রামবাসী তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদের অবস্থা গুরুত্বর হওয়ায় রাজশাহী মেডিকল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে রাজু মারা যায়।

এ ঘটনায় মৃতের মামা এনামুল হক বাদী হয়ে পত্নীতলা থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ ওই এলাকার কালাম হোসেনের ছেলে মামুন হোসেন (২৬), আব্দুস সালামের ছেলে মুকুল হোসেন (৪০) কে
আটক করে। মামলা নং-৮, তাং-০৫/০৫/২০২১ ইং।
এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং  ২জনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla