1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শিশু অপহরণের ৬ ঘন্টার মধ্যেই অপহরণকারী গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধার - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

শিশু অপহরণের ৬ ঘন্টার মধ্যেই অপহরণকারী গ্রেপ্তার ও ভিকটিম উদ্ধার

ছাতক প্রতিনিধি 
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৯৮৯ বার পড়া হয়েছে

 

সুনামগঞ্জ জেলার গোবিন্দগঞ্জ বাজার থেকে শিশুসহ ছিনতাই হওয়া সেই মাইক্রোবাস (নোহা) গাড়িটি ও শিশুকে পাওয়া গেছে। বেলা ৩ টার দিকে প্রথমে সিলেটের কদমতলী এলাকায় গাড়ি ফেলে দুষ্কৃতিকারীরা শিশু হালিমাকে (৫) নিয়ে পালিয়ে গেলে সাড়ে ৪ টার দিকে ওই শিশুকেও উদ্ধার করা হয়। ছিনতাই যাওয়া গাড়ির নম্বর ঢাকা মেট্রো ৫৩-১২১৫। আর এ গাড়ির ভিতরেই বসে ছিলো পাঁচ বছর বয়সী শিশু হালিমা। গাড়ির সাথে তাকেও পাওয়া যাচ্ছিলো না। সে গোবিন্দগঞ্জ শহিদপুর এলাকার মিজানুর রহমানের মেয়ে। শিশু ও গাড়িটি উদ্ধারের বিষয়ে সাংবাদিকদেরকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার (ওসি) মনিরুল ইসলাম। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। প্রথমে বেলা ৩ টার দিকে স্থানীয়রা কদমতলি এলাকার ফল মার্কেটের পাশে গাড়িটি দেখতে পান। পরে বিষয়টি জানাজানি হলে শিশু হালিমার স্বজনরা ঘটনাস্থলে এসে গাড়িটি পেলেও হালিমাকে পাননি। কদমতলি এলাকায় ঘটনাস্থলে উপস্থিত হারিয়ে যাওয়া শিশু হালিমার স্বজন মান্না নামের একজন বলেন, ‘আমরা খবর পাই বেলা ৩ টার দিকে। খবর পেয়ে তাৎক্ষনিক আমরা ঘটনাস্থলে এসে দেখি গাড়ি দাঁড় করিয়ে রাখা। কিন্তু হালিমাকে পাওয়া যায়নি।’দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, প্রথমে সাড়ে ৩ টার দিকে সিলেট নগরীর কদমতলি এলাকায় গাড়িটি পাওয়া যায়। এসময় স্থানীয়রা গারিটিকে ধাওয়ায় করলে দুষ্কৃতিকারীরা শিশুকে নিয়ে পালিয়ে যায়। স্থানীয় এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে আমাদের দক্ষিণ সুরমা থানা এবং ছাতক থানার যৌথ অভিযানে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla