1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাজশাহীতে ভুয়া ডিবি পুলিশ চক্রের একজন আটক - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

রাজশাহীতে ভুয়া ডিবি পুলিশ চক্রের একজন আটক

 তন্ময় দেবনাথ
  • প্রকাশিত সময়ঃ রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৫৮৭ বার পড়া হয়েছে

রাজশাহীতে মাইক্রোবাস সহ মোঃ মাসুম হোসেন (৩০) নামে এক ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।নগরীর কাশিয়াডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাসুম হোসেন বোয়ালিয়া থানার বড়কুঠি এলাকার মোহাম্মদ আমির হোসেনের ছেলে।

ঘটনা সুত্রে জানা যায় গতকাল রাত ৯ টায় মোহাম্মদ আব্দুল্লাহ (৩০) নামে এক ব্যক্তি গোদাগাড়ী থানাধীন প্রোগ্রাম পুজাতলা মোড়ে তার নিজ মুদি ও বিকাশ এজেন্টের দোকানে বসে ক্যাশের হিসাব-নিকাশ করছিল। সেই সময় একটি মাইক্রোবাসে ৪ জন ব্যাক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে লকডাউনের সময় দোকান খোলার অপরাধে তার হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দেয়।তার দোকানে থাকা ২ লক্ষ টাকা নিয়ে তাকে অস্ত্রের ভয় দেখিয়ে মাইক্রোবাসে তুলে রাজশাহীর দিকে রওনা দেয়। পথে তাকে ব্যাপক মারপিট করে এবং ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এ দিকে অপহরণের বিষয়টি জানাজানি হলে অপহরণকারীর একজনকে তার পিতা মোবাইল ফোনে জানায়,যে গ্রামের লোকজন তাদের বাড়ি ঘেরাও করেছে ৷ তখন অপহরণকারি আব্দুল্লাহকে গোদাগারী থানার ঝিকড়া গ্রামের ফাঁকা জায়গাই তাকে গাড়ি থেকে ফেলে দেয়। তার কাছে থাকা দুইটা মোবাইল ফোন কেরে নিয়ে , মাইক্রোবাস নিয়ে রাজশাহীর দিকে আসতে থাকে। পরে আব্দুল্লাহ ঝিকড়া গ্রামের এক বাড়িতে গিয়ে তাদের মোবাইল ফোনে আব্দুল্লাহ এর বন্ধু মোঃ আলীকে অপহরণের বিষয়টি বলেন। আলী তার বন্ধু নয়নের মাধ্যেমে বিষয়টি কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে জানান। থানা পুলিশ তৎক্ষনাৎ কাশিয়াডাঙ্গা মোড়ে চেকপোস্ট বসিয়ে রাত ১০ টার দিকে বর্ণনা মোতাবেক ঢাকা মেট্রো-চ-১৯-২২৫৮ মাইক্রোবাস টিকে থামার জন্য সংকেত দেয়।এ দিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩ জন ভুয়া ডিবি পুলিশ সুকৌশলে পালিয়ে গেলেও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ চালক সহ মাইক্রোবাসটিকে আটক করতে সক্ষম হয়।এই ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় একটি অপহরণের মামলা হয়েছে।
গ্রেফতার কৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধার ও অন্যান্য আসামিদের বিরুদ্ধে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশ।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla