1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাজশাহীতে ড্রামের ভেতর তরুণী লাশ - পূর্ব বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নানাবাড়ি বেড়াতে গিয়ে সাঙ্গুতে ডুবে ভাই-বোনের মৃত্যু ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে সরকার আন্তরিকতার সহিত কাজ করছে- ড. মোহাম্মদ জকরিয়া হুমকি কিংবা উস্কানিমূলক বক্তব্য দিয়ে সরকারি কাজে বাঁধাগ্রস্ত করবেন না – মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭ সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান সেপ্টেম্বরেই আড়াই লাখ টন সার আসছে দেশে বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন সবজিতে স্বস্তি মিললেও চিনি-ডিম-আটা-মুরগিতে নাভিশ্বাস সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে: জামায়াত আমির

রাজশাহীতে ড্রামের ভেতর তরুণী লাশ

তন্ময় দেবনাথ 
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৬১৮ বার পড়া হয়েছে

 

রাজশাহীতে একটি ডোবায় ড্রামের ভিতরে এক তরুণির লাশ পাওয়া গেছে।  নিহত তরুণীর বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর হবে।

শুক্রবার সকালে রাজশাহী মহানগরীর উপকণ্ঠ সিটি হাট এলাকায় একটি ডোবাই লাশ ঢোকানো ড্রামটি পাওয়া যায়। সকাল ৯ টার দিকে সিটি হাট থেকে প্রায় ৩০০ গজ পশ্চিমে, রাজশাহীর আমচত্তর কাশিয়াডাঙ্গা বাইপাস সড়কের পাশে ডুবাই ড্রামের ভেতর পা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ, পিবিআই এবং সিআইডি সদস্যরা ঘটনাস্থলে যান। এরপর লাশটি সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠান।নগরীর শাহামখদম থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম খান বলেন,মেয়েটির পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অন্য কোনো এলাকায় শ্বাসরোধ করে হত্যার পরে লাশটি এখানে ফেলে রাখা হয়েছিল,আমরা আশেপাশের সব থানায় বার্তা পাঠিয়েছি।এ বিষয়ে থানায় হত্যা মামলা হচ্ছে বলেও জানান তিনি।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla