মোঃ ইমরান হোসাইন বাউফল
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাউফল উপজেলা শাখার অধীন ইউনিয়ন ছাত্রদলের কমিটি গঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে তিনটি ইউনিয়নে নতুন টিম গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নিয়াজ হোসেন খান-এর যৌথ সম্মতিতে এসব টিম গঠন করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাছিপাড়া, কালিশুরী, বাউফল ও বগা ইউনিয়ন নিয়ে গঠিত টিমে টিম প্রধান করা হয়েছে মো. টিপু মৃধা রুবেলকে। সদস্য হিসেবে রয়েছেন পারভেজ বরাতী, মো. মহিদুল ইসলাম মহিদুল ও মো. রোমান হোসেন।
অন্যদিকে ধুলিয়া, কেশবপুর, নওমালা, আদাবাড়িয়া ও চন্দ্রদ্বীপ ইউনিয়ন নিয়ে গঠিত টিমের প্রধান করা হয়েছে মো. রাসেল ইকবাল (দুলু মিয়া)-কে। এ টিমে সদস্য হিসেবে রয়েছেন মো. ইলিয়াস হোসেন, মো. রিয়াজ হোসেন ও মো. ফয়সাল হোসেন।
এছাড়া কনকদিয়া, সূর্যমনি, মদনপুরা, দাসপাড়া ও নাজিরপুর ইউনিয়ন নিয়ে গঠিত আরেকটি টিমের প্রধান করা হয়েছে শফিকুর রহমান সোহেলকে। এ টিমে সদস্য হিসেবে রয়েছেন মো. ফজলে রাব্বি, মো. আরমান ইসলাম সবুজ ও মো. অপু বরাতী।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউনিয়নভিত্তিক এসব টিমের মাধ্যমে বাউফল উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে কাজ করা হবে।