1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূর্গন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ - পূর্ব বাংলা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূর্গন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ হারানো অস্ত্রের সন্ধান চায় র‌্যাব, তথ্যদাতাকে দেওয়া হবে পুরস্কার ফুটবলার সাইদীর উপর হামলার প্রতিবাদে ঈদগাঁওতে মানববন্ধন কাপ্তাই লেকের পানি নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন সড়ক দুর্ঘটনায় ঈদগাঁওয়ের একই পরিবারের ভাই-বোন সহ নিহত ৪, আহত ৫ চট্টগ্রাম ১৯ নং ওয়ার্ডের আনোয়ার খাঁ কলোনী এলাকায় মাদক বিক্রির অভিযোগ বাংলাদেশে টেকসই রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনরুদ্ধার চাই এখনই হজ নিবন্ধন কার্যক্রম চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত পটিয়া রণাঙ্গণের বীর সেনানী চৌধুরী মাহাবুবুর রহমান চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি করে বিকাশের পিন রিসেট লোন ও অর্থ লেনদেন

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূর্গন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

 

এম আবু হেনা সাগর

কক্সবাজারের ঈদগাঁওর ভরাখালে দূষিত ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে এলাকার পরিবেশ।  জনজীবনে অতিষ্ঠসহ ডেঙ্গু আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। দীর্ঘদিন ধরে যেন দেখার কেউ নেই।

১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার)  সকালে সরেজমিন পরিদর্শন কালে দেখা যায়, ঈদগাঁও মধ্যম মাইজ পাড়ায় ভরাখালে বাড়ীঘরের দূষিত ময়লা আবর্জনা ফেলা হচ্ছে প্রতিনিয়ত। যার ফলে জমানো আবর্জনা থেকে সৃষ্টি হচ্ছে দূগন্ধ। খালের পাশ্ববর্তী গ্রামীন সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে অসংখ্য পথচারী, ছাত্র-ছাত্রীসহ হরেক রকমের যানবাহন। মানুষরা খালে ময়লার পঁচাগন্ধে অতিষ্ঠ হয়ে পড়ে। এদিকে খালটিতে পানি চলাচল না থাকায় ফেলানো ময়লা গুলো থমকে রয়েছে। দিন দিন জমানো ময়লা পঁচে গলে দূগন্ধে বিষিয়ে উঠছে এলাকার পরিবেশ।

অপরদিকে সন্ধ্যার পরপরেই মশার অত্যাচারে দুর্বিষহ হয়ে উঠে ঘরবাড়ি। মশার উৎপাতে অতিষ্ঠ শিশু কিশোরসহ নারী পুরুষরা।

স্থানীয় জিয়াও আজিমসহ বহুজন জানান, জলাবদ্ধ জায়গা গুলোতে মশার বংশবিস্তার বেড়ে গেছে। জলাশয় নিয়মিত পরিষ্কার না করা এবং মশা নিধনে কার্যকর উদ্যোগ না থাকায় এ অবস্থার সৃষ্টি। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা বেশি ভোগান্তিতে পড়েন। অনেকে মশা তাড়ানোর জন্য কয়েল, স্প্রে ও ইলেকট্রিক ব্যাট ব্যবহার করলেও তাতে কাজ হচ্ছেনা।

শিক্ষা্থী আইরিনসহ অনেকে জানান, খালের পাশঘেষে অসংখ্য মানুষের চলাচল। সে সাথে স্কুল,কলেজ ও মাদ্রাসামুখী ছাত্র ছাত্রীদের অবাধ চলাফেরাও হয়ে থাকে এ সড়ক দিয়ে। সড়কের পাশে খালে জমানো ময়লা আবজনার দূগন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষরা। সংশ্লিষ্ট কতৃপক্ষের সুনজরও দাবী করেন তারা।

সচেতন মহলের দাবী, খালের নানা স্থানে ছড়িয়ে ছিড়িয়ে থাকা ময়লা আবজনা অপসারনে পরিকল্পিত বজ্য ব্যবস্থাপনার আওতায় আনা হোক। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম সহ জনসচেতনতা বৃদ্ধির উদ্যােগ গ্রহণের আহবান। জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কতৃপক্ষের জনগুরুত্বপূর্ণ পদক্ষেপে হতে পারে একটি মুক্তির উপায়।

স্থানীয় জনপ্রতিনিধি বজলুল রশিদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বিষয়টি গুরুত্বতার সাথে দেখবেন বলে জানিয়েছেন এ প্রতিবেদককে।

ডা: আবু সাদেক জানান, পানিযুক্ত ময়লা ডেঙ্গু বিস্তার লাভ করতে পারে। স্ব স্ব পরিবারের আশেপাশে পরিস্কার সহ এলাকা পরিচ্ছন্ন করে সচেতন থাকা জরুরী।

ঈদগাঁও ভিলেজ ডক্টরস ফোরামের সহ সভাপতি আবদু সালাম জানান, পানিযুক্ত স্যাঁতস্যাঁতে ময়লা থেকে ডেঙ্গু মশার উৎপত্তি হতে পারে। প্রত্যেকটি ঘরবাড়ী পরিস্কার রাখা দরকার। সবাইকেও সচেতন হওয়া জরুরী।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla