1. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  2. admin@purbobangla.net : purbabangla :
  3. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
রাজ ধনেশ বংশবৃদ্ধি কমে যাচ্ছে পরিবেশ ও বিচরণ ক্ষেত্র রক্ষণাবেক্ষণ না হলে উদয়ী পাকড়া ধনেশও কমব - পূর্ব বাংলা
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
দাপ্তরিক ছুটির দিনেও নগর উন্নয়নে সক্রিয় চউক চেয়ারম্যান, ব্যক্তিগতভাবে তদারকি বিভিন্ন কার্যক্রম বিশ্ব ফার্মাসিস্ট দিবসে ওষুধ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও পেশাদারিত্বের ক্ষমতায়নের দাবি আলমগীর নূরের সেচ্চাসেবক লীগ নেতা বাবলা দেবনাথের ক্ষমতা দাপট দেখিয়ে বহাল তবিয়তে পটিয়ায় ৭০ বছরের বৃদ্ধা শিক্ষিকার ব্যাংক অ্যাকাউন্ট জালিয়াতি ও প্রাণনাশের হুমকি কুয়েত গাউসিয়া কমিটি বাংলাদেশের উদ্দোগে ফাতেহা ইয়াজদাহুম, মাসিক খতমে গেয়ারবি শরীফ ও দোয়া মাহফিল দীর্ঘ আন্দোলন-সংগ্রামের শাহ আলমই কি বড়লিয়া বিএনপির নতুন মুখ? বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০পরিবারের মাঝে কারিতাসের নগদ অর্থ বিতরণ এফআইএসটির গাড়ী চালকের মারধরের শিকার ফরেস্ট একাডেমির বেয়ারা ডেমোক্রেটিক লীগের ৫০ তম প্রতিষ্ঠাবার্ষিকী ২২ শে সেপ্টেম্বর ​ গণতন্ত্র কি শুধু ভোট দেওয়ার নাম?

রাজ ধনেশ বংশবৃদ্ধি কমে যাচ্ছে পরিবেশ ও বিচরণ ক্ষেত্র রক্ষণাবেক্ষণ না হলে উদয়ী পাকড়া ধনেশও কমব

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

এম. হায়দার আলী অতিথি প্রতিবেদক

সূর্যের আলো ফোটার স্যাথে সাথে কানফাটা আওয়াজ করে ডাকতে ডাকতে মগভালে বসে পড়ে যুগল ‘পাকড়া, খনেশ’। তাদের আওয়াজে মুখর হয়ে উঠে আশপাশ। যেন ডাক দিয়ে জানান দিয়ে বলছে, ‘আমিই ধনেশ’। বাংলাদেশের আবাসিক পাখি পাকড়া ধনেশ। এটি উদয়ী পাকড়া ধনেশ নামেও পরিচিত। ২রা জানুয়ারী বৃহস্পতিবার কাপ্তাই ব্যাংঙছড়ি এলাকায় এ প্রজাতির কিছু পাখির দেখা মিলে। সাথে সাথে নানা রূপে তাদের ক্যামেরাবন্দি করা হয়। পাখিটি নিয়ে বন্যপ্রাণী আলোকচিত্রী নোবেল চাকমা বলেন, রাজ ধনেশ, উদয়ী পাকড়া ধনেশ এক সময় পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রামের কিছু পাহাড়ি এলাকা ও সিলেটে বেশি দেখা যেত। এখন কোথাও রাজ ধনেশ স্বাভাবিকভাবে বিচরণের দেখা মিলে না। কয়েক দশক ধরে এদের বংশবৃদ্ধি কমে গেছে। রাজ ধনেশ যেভাবে হারিয়ে যাচ্ছে,আমরা যদি পরিবেশ সংরক্ষণ না করি এবং বিচরণ ক্ষেত্র রক্ষণাবেক্ষণ না করি, তাহলে অচিরেই পাকড়া ধনেশও হারিয়ে যেতে পারে। এখন বিপন্নের তালিকায় পাখিটির নাম উঠেছে। পাখিটি অঞ্চল ভেদে ‘কাউ ধনেশ’ নামেও পরিচিত।

বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার, চীন ও মালয়েশিয়াসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এদের বিচরণ রয়েছে। এদের দৈর্ঘ্য ৯০ সেন্টিমিটার। শরীরের উপরের দিক চকচকে কালো। আর নিচের দিকের রঙ সাদা। গলায় পালকহীন নীল চামড়ার পট্টি রয়েছে। এ প্রজাতির পাখিরা সাধারণতজোড়ায় জোড়ায় থাকে। বনের ছোট বড় সব ধরনের নরম ফল এদের পছন্দের খাবার। এছাড়া পাখির ছানা, ডিম,ইঁদুর, ব্যাঙ, সরিসৃপ খেয়ে জীবন ধারণ করে এরা। পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগ যদি তাদের সংরক্ষণ, তাদের জন্য স্বাভাবিক ও নিরাপদ বিচরণক্ষেত্র নিশ্চিতে দ্রুত উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বন্যপ্রানী আলোকচিত্রী ও পাখি প্রেমিরা।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla