1. adminbackup@wordpress.org : adminbackup :
  2. editor@purbobabgla.net : Web Editor : Web Editor
  3. admin@purbobangla.net : purbabangla :
  4. jashad1989@gmail.com : Web Editor : Web Editor
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
সার অবৈধ মজুদ, কালোবাজারি ও পাচার রোধে ডিসিদের চিঠি বিসিআইসির পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান ইপিজেডের নিরাপত্তায় পুলিশ ও জনগণের সম্মিলিত ভূমিকার প্রত্যাশা, সভাপতি আশরাফ সম্পাদক ইমরান দীঘিনালা বন বিহারে ২ দিনব্যাপী ২৭তম কঠিন চীবর দান উৎসব দেওয়ানবাজার ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী ইদ্রিস মুন্নার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ ছাত্রদল নেতার `গুলিতে’ আহত যুবদলকর্মীর মৃত্যু কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকদের, প্রশ্নের মুখে সার্বিক নিরাপত্তা রাউজানে প্রবাসীর পরিবারকে হত্যার পর লাশ গুমের হুমকির অভিযোগ লাইসেন্স-ফিটনেস সনদে অনিয়ম-তদবির সহ্য করা হবে না: ভূমি প্রতিমন্ত্রী মাইবিএল কি আরও বড় পরিসরে আসছে? ইঙ্গিত দিল বাংলালিংক

দীঘিনালা বন বিহারে ২ দিনব্যাপী ২৭তম কঠিন চীবর দান উৎসব

পূর্ব বাংলা ডেস্ক
  • প্রকাশিত সময়ঃ শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

অনিক দাশ দেবাশীষ
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্বশ্রেষ্ঠ দানোৎসব খাগড়াছড়ির দীঘিনালা বন বিহারে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো ২ দিনব্যাপী ২৭তম দানরাজা সিমা কঠিন চীবর দান-২০২৬ খ্রি.।

২৯ ও ৩০ অক্টোবর (বৃহস্পতি ও শুক্রবার) দীঘিনালা বন বিহার পরিচালনা কমিটি ও শ্রদ্ধাবান দায়ক-দায়িকা, উপাসক-উপাসিকাবৃন্দের আয়োজনে বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত বিহার প্রাঙ্গণে এই মহতী পুণ্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জানা যায়, উৎসবের শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় শ্রীমৎ নন্দপাল মহাথেরো এবং প্রধান সদ্ধর্ম দেশনা প্রদান করেন পরম পূজনীয় বীজানন্দ মহাস্থবির ভান্তে। উৎসবে মিমি ভালেদী পূণাইনা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, কল্পতরু দানসহ নানা ধর্মীয় কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে দূর-দূরান্ত থেকে হাজারো পূণ্যার্থী অংশগ্রহণ করেন।

আইনশৃঙ্খলা ও প্রশাসনিক নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো:
এই বৃহৎ ধর্মীয় সমাগমকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দীঘিনালা উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব ইকবাল বাহার চৌধুরী বলেন, “কঠিন চীবর দান উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। নজরদারি, ট্রাফিক ব্যবস্থাপনা ও বিহার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।”

আয়োজক কমিটি সুষ্ঠুভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসন, থানা পুলিশসহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

শেয়ার করুন-
এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021 purbobangla