রাঙ্গুনিয়া প্রতিনিধি
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা কে ক্লিন রাঙ্গুনিয়া গড়তে খাল পরিষ্কার করলেন চট্টগ্রাম ৭ রাঙ্গুনিয়া আসনের এমপি বিএনপি স্থায়ী কমিটির সদস্য জননেতা হুম্মাম কাদের চৌধুরী এমপি।
১১ সেপ্টেম্বর শুক্রবার স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন কে সাথে নিয়ে রাঙ্গুনিয়া উপজেলার কুলকুরমাই খাল পরিষ্কার করলেন তিনি। বিডি ক্লিনের প্রায় ৬৫০ ভোলেন্টিয়ার কে সাথে নিয়ে প্রায় মৃত এই খালটি পরিষ্কার করে পানি প্রবাহিত হওয়া ও খালের নাব্যতা পিরিয়ে দিতে এই উদ্যোগ গ্রহণ করেন এমপি হুম্মাম কাদের চৌধুরী।
আমাদের শহরের বুক চিরে বয়ে চলা খালগুলো একসময় সচল জলের উৎস ছিল। আজ দখল ও দূষণে সেগুলো মরা নর্দমা। পলিথিন, প্লাস্টিক আর ময়লার স্তূপে পানি চলাচলের পথ বন্ধ হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই তৈরি হয় তীব্র জলাবদ্ধতা।
খাল বাঁচানোর লড়াইয়ে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। স্থানীয় জনগণকে সচেতন হতে হবে। ময়লা ফেলা বন্ধ করতে হবে। স্বেচ্ছাসেবী বা সামাজিক উদ্যোগে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে। অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে। খাল সচল থাকলে আমাদের শহর বাঁচবে, দূর হবে মানুষের দুর্ভোগ।সম্প্রতি রাঙ্গুনিয়া উপজেলা সংবাদকর্মী কামরুল ইসলাম দৈনিক শাহ আমানত পত্রিকায় প্রকাশিত এই খালের মোহনা মিলিত হওয়া ইছামতীতে ময়লার ভাগাড় গড়ে ওঠায় সংবাদ প্রকাশ করায় রাঙ্গুনিয়া এমপি হুমাম কাদের চৌধুরীর নজরে আসে। এবং তিনি এর সমাধানের আশ্বাস প্রদান করেন। তারই ধারাবাহিকতায় আজ পলিথিন, প্লাস্টিক ও ময়লার স্তুপে খুলকুরমাই খালের নব্যতা ফেরাতে বিডি ক্লিন কে সাথে নিয়ে পরিষ্কার অভিযান পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান সহ সরকারি বেসরকারি ও বিএনপির নেতাকর্মী ও রাঙ্গুনিয়ার সর্বস্তরের জনসাধারণ।